সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে পুলিশ সুপারের কার্যালয়, সদর কোর্ট ও টুঙ্গিপাড়া থানা পরিদর্শনে অ্যাডিশনাল ডিআইজি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের মনগড়া কমিটির বিরুদ্ধে মানববন্ধন ও স্মারকলিপি তৃণমূলকে সুসংগঠিত করতে খান্দারপাড়ায় বিএনপির কর্মী সমাবেশ, উন্নয়নে একাধিক আশ্বাস এমপি সেলিমুজ্জামানের হাজারো পাখির কিচিরমিচিরে জেগে ওঠে নীলফামারীর ‘পাখির গ্রাম’ নিজের অর্থ-শ্রমে মানুষের পাশে, গোপালগঞ্জের ‘মানবিক তপন ঘোষ’ মুকসুদপুর এসজে মডেল উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন সাংবিধানিক নিয়ম মেনেই যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন: এলজিআরডি মন্ত্রী চায়না জালের বিরুদ্ধে কঠোর অভিযান, মুকসুদপুরের খান্দারপাড়ায় ১৭টি জাল উদ্ধার ও ধ্বংস মুকসুদপুরের গোবিন্দপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে সরকারি মুকসুদপুর কলেজে অভিভাবক সমাবেশ

অন্যূন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা প্রদান

  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৭.৫১ পিএম
  • ৯৩ Time View
143

নিজস্ব প্রতিবেদক:

অন্যূন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় ১৫ দিনব্যাপী মৌলিক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকারী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাজহারুল ইসলাম। তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, দক্ষতা অর্জনের মাধ্যমে আত্মনির্ভরশীল হয়ে সমাজ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখতে হবে। তিনি সরকারের অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন কার্যক্রমের সুফল সমাজের সকল স্তরের মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
জেলা সমাজসেবা কার্যালয়, ফরিদপুর-এর আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, প্রশিক্ষণার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া ও অন্যূন জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের উদ্যোগ তাদের আত্মকর্মসংস্থান সৃষ্টি, আর্থিক সক্ষমতা বৃদ্ধি এবং সামাজিক মর্যাদা প্রতিষ্ঠায় সহায়ক হবে।
সামাজিক নিরাপত্তা ও মানবিক উন্নয়নের মাধ্যমে একটি বৈষম্যহীন, আত্মমর্যাদাশীল ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে অনুষ্ঠানে আশা প্রকাশ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024