শনিবার, ০৯ মে ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, ডিজিটাল প্রচারে জোর ইসির ভারতের ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঝলকানি দেখা গেল বাংলাদেশের আকাশে মুকসুদপুরে স্বপ্ন সুপার শপের ৯৩৮তম শো-রুম উদ্বোধন করলেন সেলিমুজ্জামান এম পি ৫৮ দিনের নিষেধাজ্ঞা অমান্য: ধোলাই মার্কেটের আইস প্ল্যান্ট মালিককে জরিমানা দিনাজপুর জেলা ছাত্রদলের বিজয় মিছিল অনুষ্ঠিত হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণ, ভুক্তভোগীদের প্রতিবাদ ডিজিটাল সেন্টার হবে দক্ষতা ও কর্মসংস্থানের নতুন ঠিকানা ইস্তফায় নারাজ মমতাকে কালীঘাটে গিয়ে পাশে থাকার বার্তা সমাজবাদী পার্টির সুপ্রিমো শিলচরে পিস্তল গ্রেনেড সহ গ্রেফতার মণিপুরের দম্পতি  পশ্চিমবঙ্গের ক্যানিংয়ে বিজেপির মিছিল লক্ষ্য করে গুলি ! আহত বিজেপি কর্মী 

মুকসুদপুরে স্বপ্ন সুপার শপের ৯৩৮তম শো-রুম উদ্বোধন করলেন সেলিমুজ্জামান এম পি

  • Update Time : শুক্রবার, ৮ মে, ২০২৬, ৮.৪৩ পিএম
  • ৩৩ Time View
মুকসুদপুরে স্বপ্ন সুপার শপের ৯৩৮তম শো-রুম উদ্বোধন করলেন সেলিমুজ্জামান এম পি
মুকসুদপুরে স্বপ্ন সুপার শপের ৯৩৮তম শো-রুম উদ্বোধন করলেন সেলিমুজ্জামান এম পি
49

কাজী ওহিদ- নিজস্ব প্রতিনিধি – আজকের জাগরণ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সদর বাজারের কলেজ রোডে সিকদার মার্কেটে বৃহস্পতিবার (৮ মে) বিকাল ৪টায় স্বপ্ন সুপার শপের ৯৩৮তম শো-রুমের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন গোপালগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম এমপি।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু, সরকারি মুকসুদপুর কলেজের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাহবুব হাসান বাবর, মুকসুদপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন মিন্টু, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুল্টু বিশ্বাস ও সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া ও সাধারণ সম্পাদক কাজী মো. ওহিদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান বিপ্লব এবং উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান রুইনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জানা গেছে, ডা. রিজবী আহম্মেদ, মশিউর রহমান, দ্বীন ইসলাম, অলিউল ইসলাম রিয়েল ও মওদুদ ইসলাম—এই পাঁচ উদ্যোক্তার উদ্যোগে মুকসুদপুরে স্বপ্ন শো-রুমের কার্যক্রম শুরু হয়েছে। উদ্বোধনের পর অতিথিরা নতুন শো-রুম ঘুরে দেখেন এবং উদ্যোক্তাদের সফলতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024