রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ইজিবাইক-অটোভ্যান-বাসের দখলে চৌরঙ্গী মোড়, যানজটে নাকাল মুকসুদপুরবাসী গোপালগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণসভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত চুরি প্রতিরোধে নীলফামারীতে জুয়েলার্স ও মোবাইল শো-রুম মালিকদের সঙ্গে পুলিশের মতবিনিময় খাসজমি দখল ও ক্ষমতার অপব্যবহার: ইউপি চেয়ারম্যান ‘গ্রেনেট বাবু’ চূড়ান্তভাবে অপসারিত মুকসুদপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার আসামের চাবুয়ায় ৩ বছরের সন্তানের মাকে ধর্ষণ করে হত্যা, ২৪ ঘন্টায় গ্রেফতার অভিযুক্ত  ঐক্যবদ্ধ থেকে জনগণের আস্থা অর্জনের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর গোপালগঞ্জের মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় নছিমন চালকের মৃত্যু মুকসুদপুর হাসপাতালের নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

৫৮ দিনের নিষেধাজ্ঞা অমান্য: ধোলাই মার্কেটের আইস প্ল্যান্ট মালিককে জরিমানা

  • Update Time : শুক্রবার, ৮ মে, ২০২৬, ৮.৩০ পিএম
  • ১৭১ Time View
৫৮ দিনের নিষেধাজ্ঞা অমান্য: ধোলাই মার্কেটের আইস প্ল্যান্ট মালিককে জরিমানা
৫৮ দিনের নিষেধাজ্ঞা অমান্য: ধোলাই মার্কেটের আইস প্ল্যান্ট মালিককে জরিমানা
294

মোঃ জাহিদ তালুকদার, কলাপাড়া প্রতিনিধি:

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধোলাই মার্কেট এলাকায় অভিযান চালিয়ে ফাহিম মিনি আইস প্ল্যান্টের মালিককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৮ মে ২০২৬) দুপুর ১২টা ৩০ মিনিটে পরিচালিত এ অভিযানে ৫৮ দিনের সমুদ্রে মৎস্য আহরণের সরকারি নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে এবং বৈধ লাইসেন্স ছাড়া বরফ কল পরিচালনার দায়ে ফাহিম মিনি আইস প্ল্যান্টের মালিক হারুন অর রশিদ (৪৯)-কে দোষী সাব্যস্ত করা হয়।

মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন, ২০২০-এর ৩৪ ধারায় তাকে ৫০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অনাদায়ে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।

মোবাইল কোর্ট পরিচালনা করেন কলাপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদিক।

অভিযানকালে সংশ্লিষ্টদের সরকারি নিষেধাজ্ঞা মেনে চলা এবং নিষিদ্ধ সময়ে সমুদ্রে মাছ শিকার থেকে বিরত থাকার জন্য সতর্ক ও অবহিত করা হয়।

উল্লেখ্য, সরকারের পক্ষ থেকে নিষেধাজ্ঞার এই সময়ে নিবন্ধিত জেলেদের মাঝে জনপ্রতি ৭৭.৩৩০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024