মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নে ফরিদ মুন্সীসহ ৪০ নেতার আওয়ামী লীগ থেকে পদত্যাগের ঘোষণ কালীগঞ্জ-গুলিস্তান রুটে KTL বাস সার্ভিসের উদ্বোধন করলেন এমপি ফজলুল হক মিলন সরকারী সেবা গ্রহণ করি-দালালমুক্ত, স্বচ্ছ ও হয়রানি মুক্ত পরিবেশ গড়ে তুলি মুকসুদপুরে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের দুই নেতার একযোগে পদত্যাগ মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে জনসচেতনতামূলক আলোচনা সভা এস.এম. মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি: নেলসন ম্যান্ডেলা স্মৃতি সম্মাননা পেয়েছেন মুকসুদপুর থানার পুলিশ পরিদর্শক আবদুল্লাহ আল মামুন মুকসুদপুরে উজানী ইউনিয়নের দুই আওয়ামী লীগ নেতার পদত্যাগ ঘোষণা সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সব সাংগঠনিক পদ ছাড়ার ঘোষণা সোহরাব-উন-নূর ছিরু মিয়ার যাকাত ফান্ডের সহায়তায় এতিম যুবকের হাতে অটোভ্যান

মুকসুদপুর ডিজিটাল সার্ভেয়ার এসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন

  • Update Time : রবিবার, ৩ মে, ২০২৬, ৮.১৩ পিএম
  • ১৮৮ Time View
মুকসুদপুর ডিজিটাল সার্ভেয়ার এসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন
মুকসুদপুর ডিজিটাল সার্ভেয়ার এসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন
304

গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায় “মুকসুদপুর ডিজিটাল সার্ভেয়ার এসোসিয়েশন”-এর আহ্বায়ক কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ মে) বিকাল ৪টায় আয়োজিত এ সভায় স্থানীয় সার্ভেয়ার ও পেশাজীবীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়।

সভায় সভাপতিত্ব করেন আমিন হারুন অর রশিদ এবং সঞ্চালনায় ছিলেন মাসুদুর রহমান সহিদ। সভার শুরুতেই সংগঠনের প্রয়োজনীয়তা, লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, বর্তমান ডিজিটাল যুগে সার্ভেয়ারদের দক্ষতা বৃদ্ধি, প্রযুক্তির সঠিক ব্যবহার এবং পেশাগত মানোন্নয়নের জন্য একটি শক্তিশালী সংগঠন অত্যন্ত জরুরি।
আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন সরকারি মুকসুদপুর কলেজের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রভাষক মাহবুব হাসান বাবর,

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুকসুদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া এবং সাধারণ সম্পাদক কাজী মো. ওহিদুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, সার্ভেয়ার পেশা বর্তমানে দেশের উন্নয়ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভূমি ব্যবস্থাপনা, অবকাঠামো উন্নয়ন এবং বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে দক্ষ সার্ভেয়ারদের প্রয়োজনীয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাই এই সংগঠনটি সার্ভেয়ারদের মধ্যে ঐক্য গড়ে তুলবে এবং তাদের অধিকার আদায় ও পেশাগত উন্নয়নে কার্যকর ভূমিকা পালন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সভায় আরও বক্তব্য রাখেন আমিন মিজানুর রহমান মোল্লা, আমিন মতিয়ার রহমান মোল্লা, আমিন মো. সহিদ মোল্লা, মো. জাহাঙ্গীর আলম এবং আমিন রুহুল আমিনসহ অন্যান্য সদস্যরা। তারা সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতামত প্রদান করেন এবং একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে মো. মিজানুর রহমান মোল্লাকে আহ্বায়ক এবং মাসুদুর রহমান সহিদকে সদস্য সচিব করা হয়। এছাড়া জাহাঙ্গীর আলম, মতিয়ার রহমান মোল্লা, গোলাম কিবরিয়া, মিরাজুল ইসলাম এবং মিহির কুমার রায়কে সদস্য হিসেবে মনোনীত করা হয়।
নবগঠিত এ আহ্বায়ক কমিটি অচিরেই পূর্ণাঙ্গ কমিটি গঠনের উদ্যোগ নেবে বলে জানানো হয়েছে। পাশাপাশি সংগঠনের কার্যক্রমকে গতিশীল করতে নিয়মিত সভা, প্রশিক্ষণ ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে।
সভা শেষে উপস্থিত সবাই নতুন কমিটির সফলতা কামনা করেন এবং মুকসুদপুরের সার্ভেয়ারদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024