শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দিনাজপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন আসামে বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি, মৃত ৪ উত্তরপ্রদেশের নয়ডার আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২ দক্ষিণাঞ্চলে প্রথম সরকারি সফর মুকসুদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে হাজারো মানুষের উচ্ছ্বসিত সংবর্ধনা টানা বর্ষণে স্থবির মুকসুদপুরের জনজীবন আষাঢ়ের টানা রিমঝিম বর্ষণে সারাদেশের মতো কারাগার থেকে পলাতক গোপালগঞ্জের মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রাজধানী থেকে গ্রেপ্তার ফরিদপুরের ভাঙ্গায় ডিমবাহী ট্রাক দুর্ঘটনার পর বাসের চাপায় প্রাণ গেল ৫ জনের, আহত ৭ কাশিয়ানীতে স্ত্রী হত্যা: ১২ ঘণ্টার মধ্যে প্রধান অভিযুক্ত গ্রেপ্তার, আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি মুকসুদপুরে জনতা ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সেবা চালু, স্কলার্স পাবলিক স্কুলের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর জীবননগরে জমি বিরোধের জেরে মারধর, থানায় লিখিত অভিযোগ

মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির ঘটনায় নারী আটক, উদ্ধার মোবাইল ও নগদ টাকা

  • Update Time : মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৮.৫৫ এএম
  • ১৬৫ Time View
মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির ঘটনায় নারী আটক, উদ্ধার মোবাইল ও নগদ টাকা
মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির ঘটনায় নারী আটক, উদ্ধার মোবাইল ও নগদ টাকা
229

বিশেষ প্রতিনিধি:  আরেফিন মুক্তা

গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ দীর্ঘদিন ধরে চলমান চুরির ঘটনার অবশেষে সমাপ্তির ইঙ্গিত মিলেছে। গত ১১ মে এক নারী চোরকে হাতেনাতে আটক করে স্থানীয় জনতা পুলিশের হাতে তুলে দিয়েছে। এ সময় চুরি হওয়া মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, হাসপাতাল এলাকায় রোগী ও স্বজনদের মোবাইল ফোন, নগদ অর্থ এবং স্বর্ণালংকার হারানোর একাধিক অভিযোগ দীর্ঘদিন ধরে পাওয়া যাচ্ছিল। এসব ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ তৈরি হয়। বিশেষ করে চিকিৎসা নিতে আসা রোগীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার দিন হাসপাতালের ভেতরে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল এক নারী। তার আচরণে সন্দেহ হলে কয়েকজন স্থানীয় ব্যক্তি তাকে আটক করে তল্লাশি চালান। এ সময় তার কাছ থেকে একটি চুরি হওয়া মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়। পরে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্ত নারীকে হেফাজতে নেয় এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করে। এ ঘটনায় পুরো হাসপাতাল এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয়দের অভিযোগ, হাসপাতাল এলাকায় সিসিটিভি ক্যামেরা থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে এ ধরনের চুরির ঘটনা ঘটে আসছিল। অনেকেই মনে করছেন, শুধু ক্যামেরা স্থাপন করলেই নিরাপত্তা নিশ্চিত হয় না, বরং নিয়মিত মনিটরিং, পর্যাপ্ত নিরাপত্তা কর্মী এবং কঠোর নজরদারি প্রয়োজন।

ভুক্তভোগী রোগী ও তাদের স্বজনরা জানান, হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ সেবাকেন্দ্রে এমন ঘটনা অত্যন্ত দুঃখজনক। চিকিৎসা নিতে এসে যদি মানুষ নিরাপত্তাহীনতায় ভোগে, তাহলে সেটি উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করে।
এ ঘটনায় সচেতন মহল দ্রুত হাসপাতাল এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানিয়েছেন। তাদের মতে, সিসিটিভি ফুটেজ নিয়মিত পর্যবেক্ষণ, নিরাপত্তা টহল বৃদ্ধি এবং সন্দেহভাজন ব্যক্তিদের ওপর নজরদারি বাড়ানো জরুরি।
এছাড়া স্থানীয়রা প্রশাসনের কঠোর ভূমিকা প্রত্যাশা করছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আর না ঘটে। তারা আশা প্রকাশ করেছেন, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে হাসপাতাল এলাকায় একটি নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024