শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দিনাজপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন আসামে বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি, মৃত ৪ উত্তরপ্রদেশের নয়ডার আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২ দক্ষিণাঞ্চলে প্রথম সরকারি সফর মুকসুদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে হাজারো মানুষের উচ্ছ্বসিত সংবর্ধনা টানা বর্ষণে স্থবির মুকসুদপুরের জনজীবন আষাঢ়ের টানা রিমঝিম বর্ষণে সারাদেশের মতো কারাগার থেকে পলাতক গোপালগঞ্জের মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রাজধানী থেকে গ্রেপ্তার ফরিদপুরের ভাঙ্গায় ডিমবাহী ট্রাক দুর্ঘটনার পর বাসের চাপায় প্রাণ গেল ৫ জনের, আহত ৭ কাশিয়ানীতে স্ত্রী হত্যা: ১২ ঘণ্টার মধ্যে প্রধান অভিযুক্ত গ্রেপ্তার, আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি মুকসুদপুরে জনতা ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সেবা চালু, স্কলার্স পাবলিক স্কুলের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর জীবননগরে জমি বিরোধের জেরে মারধর, থানায় লিখিত অভিযোগ

মুকসুদপুরে ভুমি সেবা মেলার উদ্ভোধন

  • Update Time : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৬.৫৩ পিএম
  • ১০৭ Time View
মুকসুদপুরে ভুমি সেবা মেলার উদ্ভোধন
মুকসুদপুরে ভুমি সেবা মেলার উদ্ভোধন
144

নিজস্ব প্রতিনিধি- কাজী অহিদুল ইসলাম (গোপালগঞ্জ) :

জনবান্ধব অটোমেটেড স্মার্ট ভূমি ব্যবস্থাপনা সুরক্ষিত ভুমি ও সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিবাদ্য বিষয় সামনে রেখে ভূমি মেলা-২০২৬ উপলক্ষে মঙ্গলবার (১৯ মে) বেলা ১১টায় উপজেলা ভুমি অফিস চত্বর প্রাঙ্গণে গোপালগঞ্জ জেলা প্রশাসকের আয়োজনে ও মুকসুদপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায়
৩দিনব্যাপী ভুমি মেলা উদ্ভোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে এবং নবাগত উপজেলা সহকারী কমিশনার (ভুমি)মো:আবিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান ও সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু এবং সরকারী মুকসুদপুর কলেজের শিক্ষক সমিতির সাধারন সম্পাদক প্রভাষক মাহবুব হাসান বাবর। এসময় উপস্থিত ছিলেন মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুল্টু বিশ্বাস ও সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো: ছিরু মিয়া ও সাধারন সম্পাদক কাজী মো: ওহিদুল ইসলাম,যুগ্ম সম্পাদক মো: দেলোয়ার হোসেন ও সামচুল আরেফিন,সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ,প্রেসক্লাব মুকসুদপুরের সভাপতি আমজাদ হোসেন আমোদ,মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটের সভাপতি তারিকুল ইসলাম ও মুকসুদপুর রিপোর্টার্স ফোরামের সভাপতি সাঈদ আহমেদ টুটুল প্রমুখ। অনুষ্ঠানের সভাপতি মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধনী ঘোষণা করেন। এরপূর্বে একটি র‍্যালী উপজেলা ভূমি অফিস চত্বরে প্রদক্ষিণ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024