সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে পুলিশ সুপারের কার্যালয়, সদর কোর্ট ও টুঙ্গিপাড়া থানা পরিদর্শনে অ্যাডিশনাল ডিআইজি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের মনগড়া কমিটির বিরুদ্ধে মানববন্ধন ও স্মারকলিপি তৃণমূলকে সুসংগঠিত করতে খান্দারপাড়ায় বিএনপির কর্মী সমাবেশ, উন্নয়নে একাধিক আশ্বাস এমপি সেলিমুজ্জামানের হাজারো পাখির কিচিরমিচিরে জেগে ওঠে নীলফামারীর ‘পাখির গ্রাম’ নিজের অর্থ-শ্রমে মানুষের পাশে, গোপালগঞ্জের ‘মানবিক তপন ঘোষ’ মুকসুদপুর এসজে মডেল উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন সাংবিধানিক নিয়ম মেনেই যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন: এলজিআরডি মন্ত্রী চায়না জালের বিরুদ্ধে কঠোর অভিযান, মুকসুদপুরের খান্দারপাড়ায় ১৭টি জাল উদ্ধার ও ধ্বংস মুকসুদপুরের গোবিন্দপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে সরকারি মুকসুদপুর কলেজে অভিভাবক সমাবেশ

ভারতের উত্তরপ্রদেশে ঝড়-বৃষ্টিতে মৃতের সংখ্যা শতাধিক

  • Update Time : শুক্রবার, ১৫ মে, ২০২৬, ৮.১৮ এএম
  • ৩৩৫ Time View
ভারতের উত্তরপ্রদেশে ঝড়-বৃষ্টিতে মৃতের সংখ্যা শতাধিক
ভারতের উত্তরপ্রদেশে ঝড়-বৃষ্টিতে মৃতের সংখ্যা শতাধিক
465

সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধি:

ভারতের উত্তরপ্রদেশ-এর বিভিন্ন জেলায় প্রবল ঝড় ও ভারী বর্ষণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে শতাধিক। এছাড়া দুর্যোগে আরও কয়েকশ মানুষ আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন ও সরকারি সূত্র।

প্রবল ঝড় ও বজ্রসহ বৃষ্টির কারণে রাজ্যজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। হাজার হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অসংখ্য গাছপালা ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ায় অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে।

সরকারি তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে প্রয়াগরাজ জেলায়। সেখানে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ভাদোহী জেলায় ১৮ জন, মির্জাপুর জেলায় ১৫ জন এবং ফতেহপুর জেলায় ১০ জন নিহত হয়েছেন।
এছাড়া উন্নাও ও বদায়ুঁ জেলায় ৬ জন করে প্রাণ হারিয়েছেন। প্রতাপগড় ও বেরেলি জেলায়ও একাধিক মৃত্যুর খবর পাওয়া গেছে।

এছাড়া সীতাপুর, রায়বরেলি, চান্দৌলি, কানপুর দেহাত, হারদোই ও সম্বল জেলাসহ বিভিন্ন এলাকা থেকে আরও বহু মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে।
দুর্যোগের পর স্থানীয় প্রশাসন উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করেছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে বিদ্যুৎ সংযোগ পুনরুদ্ধার এবং আহতদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিভাগগুলো কাজ করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024