রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ইজিবাইক-অটোভ্যান-বাসের দখলে চৌরঙ্গী মোড়, যানজটে নাকাল মুকসুদপুরবাসী গোপালগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণসভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত চুরি প্রতিরোধে নীলফামারীতে জুয়েলার্স ও মোবাইল শো-রুম মালিকদের সঙ্গে পুলিশের মতবিনিময় খাসজমি দখল ও ক্ষমতার অপব্যবহার: ইউপি চেয়ারম্যান ‘গ্রেনেট বাবু’ চূড়ান্তভাবে অপসারিত মুকসুদপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার আসামের চাবুয়ায় ৩ বছরের সন্তানের মাকে ধর্ষণ করে হত্যা, ২৪ ঘন্টায় গ্রেফতার অভিযুক্ত  ঐক্যবদ্ধ থেকে জনগণের আস্থা অর্জনের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর গোপালগঞ্জের মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় নছিমন চালকের মৃত্যু মুকসুদপুর হাসপাতালের নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

পশ্চিমবঙ্গের ক্যানিংয়ে বিজেপির মিছিল লক্ষ্য করে গুলি ! আহত বিজেপি কর্মী 

  • Update Time : মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৮.২০ এএম
  • ৩৭০ Time View
পশ্চিমবঙ্গের ক্যানিংয়ে বিজেপির মিছিল লক্ষ্য করে গুলি ! আহত বিজেপি কর্মী 
পশ্চিমবঙ্গের ক্যানিংয়ে বিজেপির মিছিল লক্ষ্য করে গুলি ! আহত বিজেপি কর্মী 
478

সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ

ভোট গণনার শেষে গুলি চলল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে। দুস্কৃতীর গুলিতে আহত বিজেপি কর্মী। তাঁর হাতে গুলি লেগেছে। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। সোমবার (৪ মে) সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের দীঘিরপার এলাকায়। ঘটনার পর পুরো এলাকা ঘিরে ফেলেছে কেন্দ্রীয় বাহিনী। বিজেপির অভিযোগ, তৃণমূলের দুস্কৃতীরা গুলি চালিয়েছে। শুরু হয়েছে তল্লাশি। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, আহত বিজেপি কর্মীর নাম অর্কদ্বীপ বোস (২২)। রাজ্য বিজেপি ক্ষমতার আসার আনন্দে ক্যানিংয়ের দীঘিরপার এলাকায় মিছিল করছিলেন বিজেপি কর্মী সমর্থকরা। সেই সময় তাঁদের লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ। বিজেপির কর্মী অর্কদ্বীপের হাতে গুলি লাগে। তাঁকে রক্তাক্ত অবস্থায় নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তিনি সেখানেই চিকিৎসাধীন। বিজেপির অভিযোগ, তৃণমূলের দুস্কৃতীরা গুলি চালিয়েছে। ঘটনার পর সঙ্গে সঙ্গে ছুটে আসেন পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওযানরা ঘিরে ফেলা হয়েছে গোটা এলাকা। চলছে তল্লাশি।  এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024