সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
দিল্লির চারতলা বাড়িতে বিধ্বংসী আগুন ! মৃত্যু অন্তত ৯ জনের  কুলাউড়ার শংকরপুরে গভীর রাতে গরু চুরি, স্থানীয়দের ধাওয়া—২টি উদ্ধার, ১টি নিয়ে পালিয়েছে চোর নীলফামারীতে ডিবি পুলিশের অভিযান ইয়াবা-হেরোইনসহ ব্যবসায়ী আটক মুকসুদপুর ডিজিটাল সার্ভেয়ার এসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন কুষ্টিয়ায় আন্তর্জাতিক প্রেস ক্লাবের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত এবং নতুন কমিটি ঘোষণা দিনাজপুর জেলা ছাত্রদলের নব ঘোষিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল টুঙ্গিপাড়ায় সড়ক দুর্ঘটনা: খাদে বাস, আহত ২০ কুলাউড়ায় পাবলিক লাইব্রেরি পুনঃস্থাপনের দাবিতে ইউএনও বরাবর স্মারকলিপি খোকসায় স্কুলের সামনে ভ্যানচাপায় প্রাণ গেল আব্দুল্লাহর আসামের কাছাড় পুলিশ আইপিএল জুয়ার বিরুদ্ধে ব্যাপক অভিযানে ৫ জন গ্রেফতার 

নীলফামারীতে ডিবি পুলিশের অভিযান ইয়াবা-হেরোইনসহ ব্যবসায়ী আটক

  • Update Time : রবিবার, ৩ মে, ২০২৬, ৮.২৯ পিএম
  • ২৯ Time View
নীলফামারীতে ডিবি পুলিশের অভিযান ইয়াবা-হেরোইনসহ ব্যবসায়ী আটক
নীলফামারীতে ডিবি পুলিশের অভিযান ইয়াবা-হেরোইনসহ ব্যবসায়ী আটক
55

আরিফুল ইসলাম আরিফ নীলফামারী প্রতিনিধি।

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ২১০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৮৪ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২ মে পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জের মাগুরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উত্তর সিঙ্গেরগাড়ী বাংলা বাজার এলাকায় অভিযান চালায়। অভিযানে মো. ফিরিজুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি উত্তর সিঙ্গেরগাড়ী নামাপাড়া এলাকার বাসিন্দা।

আটকের পর তার দেহ তল্লাশি করে পরিহিত লুঙ্গির কোচায় লুকিয়ে রাখা বিশেষ কায়দায় মোড়ানো ১০ গ্রাম হেরোইন এবং ২১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়।

পুলিশ জানায়, জব্দকৃত হেরোইনের আনুমানিক মূল্য ১ লাখ টাকা এবং ইয়াবা ট্যাবলেটের মূল্য প্রায় ৮৪ হাজার টাকা। সব মিলিয়ে উদ্ধার হওয়া মাদকের মোট বাজারমূল্য দাঁড়ায় প্রায় ১ লাখ ৮৪ হাজার টাকা।

প্রাথমিক তদন্তে জানা গেছে, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তিনি গোপনে ইয়াবা ও হেরোইন সংগ্রহ করে বিভিন্ন স্থানে সরবরাহ করতেন বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় কিশোরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরে আটক আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

নীলফামারী জেলা পুলিশ জানিয়েছে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকমুক্ত সমাজ গঠনে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। মাদক কারবারিদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024