রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ইজিবাইক-অটোভ্যান-বাসের দখলে চৌরঙ্গী মোড়, যানজটে নাকাল মুকসুদপুরবাসী গোপালগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণসভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত চুরি প্রতিরোধে নীলফামারীতে জুয়েলার্স ও মোবাইল শো-রুম মালিকদের সঙ্গে পুলিশের মতবিনিময় খাসজমি দখল ও ক্ষমতার অপব্যবহার: ইউপি চেয়ারম্যান ‘গ্রেনেট বাবু’ চূড়ান্তভাবে অপসারিত মুকসুদপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার আসামের চাবুয়ায় ৩ বছরের সন্তানের মাকে ধর্ষণ করে হত্যা, ২৪ ঘন্টায় গ্রেফতার অভিযুক্ত  ঐক্যবদ্ধ থেকে জনগণের আস্থা অর্জনের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর গোপালগঞ্জের মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় নছিমন চালকের মৃত্যু মুকসুদপুর হাসপাতালের নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

দুর্নীতিবিরোধী বিতর্কে কুলাউড়া বালিকা উচ্চবিদ্যালয় চ্যাম্পিয়ন

  • Update Time : সোমবার, ৪ মে, ২০২৬, ১১.৪০ পিএম
  • ৩৯২ Time View
দুর্নীতিবিরোধী বিতর্কে কুলাউড়া বালিকা উচ্চবিদ্যালয় চ্যাম্পিয়ন
দুর্নীতিবিরোধী বিতর্কে কুলাউড়া বালিকা উচ্চবিদ্যালয় চ্যাম্পিয়ন
512

সামসু‎ উদ্দিন বাবু :কুলাউড়া উপজেলা প্রতিনিধিঃ

মৌলভীবাজারের কুলাউড়ায় দুর্নীতিবিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ মে) কুলাউড়া বালিকা উচ্চবিদ্যালয়ের হলরুমে দুর্নীতি দমন কমিশন (দুদক) হবিগঞ্জ সমন্বিত জেলা কার্যালয়ের উদ্যোগে এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির বাস্তবায়নে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য, গড়বে আগামীর শুদ্ধতা’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত “অভাব নয় সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ” বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিয়ে কুলাউড়া বালিকা উচ্চবিদ্যালয় চ্যাম্পিয়ন এবং ভাটেরা বালিকা উচ্চ বিদ্যালয় রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। এছাড়া উত্তর কুলাউড়া উচ্চবিদ্যালয়কে শুভেচ্ছা পুরস্কার ও কুলাউড়া বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী উত্তরা রায় লক্ষ্মী সেরা বক্তার পুরস্কার বিতরণ করা হয়।

বিতর্ক শেষে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও কুলাউড়া বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মতিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও মহতোছিন আলী উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. ফয়জুর রহমান ছুরুকের সঞ্চালনায় পুরস্কার বিতরণীতে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আনিসুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দুর্নীতি শুধু সরকারি খাতে সীমাবদ্ধ নয়, এটি ব্যক্তি ও সমাজের সর্বস্তরে বিদ্যমান। এটি প্রতিরোধে প্রয়োজন আন্তরিক সততা ও দেশপ্রেম। তিনি শিক্ষার্থীদের দুর্নীতির বিরুদ্ধে সচেতন দৃষ্টিভঙ্গি গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদিন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, উপজেলা জামায়াতের নায়েবে আমির মো. জাকির হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি অধ্যক্ষ (অব.) মো. আবুল মনসুর ও কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. রুহুল আমিন, ভাটেরা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কায়সার আহমদ, কুলাউড়া বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন, কমিটির সদস্য ফ্লোরা বাবলী তালাং। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
বিতর্কে বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. শফিকুল ইসলাম, প্রভাষক গায়ত্রী চক্রবর্তী ও সহকারী শিক্ষক প্রসেনজিৎ পাল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024