শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দিনাজপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন আসামে বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি, মৃত ৪ উত্তরপ্রদেশের নয়ডার আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২ দক্ষিণাঞ্চলে প্রথম সরকারি সফর মুকসুদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে হাজারো মানুষের উচ্ছ্বসিত সংবর্ধনা টানা বর্ষণে স্থবির মুকসুদপুরের জনজীবন আষাঢ়ের টানা রিমঝিম বর্ষণে সারাদেশের মতো কারাগার থেকে পলাতক গোপালগঞ্জের মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রাজধানী থেকে গ্রেপ্তার ফরিদপুরের ভাঙ্গায় ডিমবাহী ট্রাক দুর্ঘটনার পর বাসের চাপায় প্রাণ গেল ৫ জনের, আহত ৭ কাশিয়ানীতে স্ত্রী হত্যা: ১২ ঘণ্টার মধ্যে প্রধান অভিযুক্ত গ্রেপ্তার, আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি মুকসুদপুরে জনতা ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সেবা চালু, স্কলার্স পাবলিক স্কুলের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর জীবননগরে জমি বিরোধের জেরে মারধর, থানায় লিখিত অভিযোগ

দীর্ঘদিন পর মুকসুদপুরে নতুন সহকারী কমিশনার (ভূমি) যোগদান, জনমনে স্বস্তি

  • Update Time : সোমবার, ১৮ মে, ২০২৬, ১.২৬ পিএম
  • ১৫৬ Time View
দীর্ঘদিন পর মুকসুদপুরে নতুন সহকারী কমিশনার (ভূমি) যোগদান, জনমনে স্বস্তি
দীর্ঘদিন পর মুকসুদপুরে নতুন সহকারী কমিশনার (ভূমি) যোগদান, জনমনে স্বস্তি
200

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি:

গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায় নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জনাব মোঃ আবিরুল ইসলাম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিভাগীয় কমিশনারের কার্যালয়, ঢাকা থেকে জারি করা এক অফিস আদেশের মাধ্যমে তাকে এ পদে পদায়ন করা হয়।

জানা যায়, তিনি পূর্বে পটুয়াখালীর ধুমকি উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত ছিলেন। বদলিজনিত আদেশের পর গত ১৭ মে গোপালগঞ্জ জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয়ে যোগদান করেন এবং ১৮ মে মুকসুদপুর উপজেলা ভূমি অফিসে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন।

দীর্ঘদিন ধরে মুকসুদপুর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) পদে নিয়মিত কর্মকর্তা না থাকায় সাধারণ মানুষের বিভিন্ন ভূমি সংক্রান্ত কাজ পেন্ডিং হয়ে পড়েছিল। নামজারি, খারিজ, ভূমি উন্নয়ন কর, খাস জমি সংক্রান্ত কার্যক্রমসহ নানা সেবা পেতে ভোগান্তির শিকার হন সাধারণ মানুষ।

নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে মোঃ আবিরুল ইসলামের যোগদানের খবরে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে। উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আশা প্রকাশ করেছেন, তার দক্ষ নেতৃত্বে দীর্ঘদিনের আটকে থাকা কাজ দ্রুত সম্পন্ন হবে এবং ভূমি অফিসের সেবার মান আরও উন্নত হবে।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, নতুন কর্মকর্তার আন্তরিকতা ও কার্যকর উদ্যোগের মাধ্যমে মুকসুদপুর উপজেলা ভূমি অফিসে সেবার গতি বাড়বে এবং সাধারণ মানুষ হয়রানিমুক্তভাবে সরকারি সেবা গ্রহণ করতে পারবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024