মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম :
মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নে ফরিদ মুন্সীসহ ৪০ নেতার আওয়ামী লীগ থেকে পদত্যাগের ঘোষণ কালীগঞ্জ-গুলিস্তান রুটে KTL বাস সার্ভিসের উদ্বোধন করলেন এমপি ফজলুল হক মিলন সরকারী সেবা গ্রহণ করি-দালালমুক্ত, স্বচ্ছ ও হয়রানি মুক্ত পরিবেশ গড়ে তুলি মুকসুদপুরে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের দুই নেতার একযোগে পদত্যাগ মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে জনসচেতনতামূলক আলোচনা সভা এস.এম. মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি: নেলসন ম্যান্ডেলা স্মৃতি সম্মাননা পেয়েছেন মুকসুদপুর থানার পুলিশ পরিদর্শক আবদুল্লাহ আল মামুন মুকসুদপুরে উজানী ইউনিয়নের দুই আওয়ামী লীগ নেতার পদত্যাগ ঘোষণা সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সব সাংগঠনিক পদ ছাড়ার ঘোষণা সোহরাব-উন-নূর ছিরু মিয়ার যাকাত ফান্ডের সহায়তায় এতিম যুবকের হাতে অটোভ্যান

দিল্লির চারতলা বাড়িতে বিধ্বংসী আগুন ! মৃত্যু অন্তত ৯ জনের 

  • Update Time : রবিবার, ৩ মে, ২০২৬, ৮.৪৭ পিএম
  • ২৫০ Time View
দিল্লির চারতলা বাড়িতে বিধ্বংসী আগুন ! মৃত্যু অন্তত ৯ জনের 
দিল্লির চারতলা বাড়িতে বিধ্বংসী আগুন ! মৃত্যু অন্তত ৯ জনের 
327

সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ

ভারতের রাজধানী দিল্লিতে একটি চারতলা বাড়িতে বিধ্বংসী আগুন। এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও ২ জন। কি কারণে এই অগ্নিকান্ড সংগঠিত হল, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ ও দমকল সূত্রে প্রকাশ, রবিবার (৩ মে) ভোর ৪ টায় বিবেক বিহার এলাকায় অবস্থিত ওই বাড়িটিতে আচমকা আগুন লেগে যায়। কালো ধোঁয়া ঢাকে গোটা এলাকা। মুহূর্তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং দমকলের ১৪টি ইঞ্জিন। আগুনের জেরে বাড়ির ভিতরেই আটকে পড়েন বহু বাসিন্দা। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধার কাজ। তবে ঘটনায় অগ্নিদগ্ধ এখন ও পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর মিলেছে। আহতদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দমকল সূত্রে প্রকাশ, বাড়িটির দোতালায় প্রথমে আগুন লাগে। তারপর তা দ্রুত ছড়িয়ে পড়ে। ১০ জনের ও বেশি বাসিন্দাকে বাড়ির ভিতর থেকে উদ্ধার করা হয়। প্রায় ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আসে বলে খবর। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কী কারণে আগুন লাগল, সেটাও খতিয়ে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024