বুধবার, ২০ মে ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রথম বেতনের টাকা মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করলেন এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম দিনাজপুর জেলা ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত মুকসুদপুর ডাচ বাংলা ব্যাংকের উপ শাখার উদ্বোধন মুকসুদপুরে ভুমি সেবা মেলার উদ্ভোধন কাউনিয়ায় নিখোঁজেরএকদিন পর বৃদ্ধের লাশ উদ্ধার ভাই রাগ করলা” বলা ভাইরাল ঈমান আলী কি বাস্তবই কবিরাজ উত্তর ২৪ পরগনার নিমতায় ৮ বাংলাদেশি গ্রেফতার  মুকসুদপুরে জমি দলিলের দাগ ভুলকে কেন্দ্র করে জাল দলিল ও প্রতারণার অভিযোগ, আদালতে দলিল সংশোধনের মামলা দায়ের মুকসুদপুরে ভূমি মেলা ২০২৬ উপলক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত দীর্ঘদিন পর মুকসুদপুরে নতুন সহকারী কমিশনার (ভূমি) যোগদান, জনমনে স্বস্তি

দিনাজপুর জেলা ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • Update Time : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৭.০১ পিএম
  • ৯ Time View
দিনাজপুর জেলা ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত
দিনাজপুর জেলা ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত
12

মাসুদুর রহমান, জেলা প্রতিনিধি, দিনাজপুর:

দিনাজপুর জেলা ছাত্রদলকে আরও সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দিনাজপুর জেলা ছাত্রদলের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) বিকেলে দিনাজপুর জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এ সভায় জেলা ছাত্রদলের অধীনস্থ বিভিন্ন উপজেলা, পৌর ও কলেজ শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সংগঠনের বর্তমান কার্যক্রম, সাংগঠনিক শক্তি বৃদ্ধি, তৃণমূল পর্যায়ে ছাত্রদলের কার্যক্রম আরও সক্রিয় করা এবং আগামী দিনের বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এসময় নেতৃবৃন্দ বলেন, ছাত্রদল দেশের গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সংগঠনকে আরও গতিশীল ও ঐক্যবদ্ধ রাখতে সকল পর্যায়ের নেতাকর্মীদের একযোগে কাজ করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ আব্দুর রাজ্জাক। তিনি তার বক্তব্যে সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার আহ্বান জানান।

সভা পরিচালনা করেন দিনাজপুর জেলা ছাত্রদলের সদস্য সচিব রিফাত চৌধুরী। সভায় জেলা, উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024