শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
দিনাজপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন আসামে বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি, মৃত ৪ উত্তরপ্রদেশের নয়ডার আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২ দক্ষিণাঞ্চলে প্রথম সরকারি সফর মুকসুদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে হাজারো মানুষের উচ্ছ্বসিত সংবর্ধনা টানা বর্ষণে স্থবির মুকসুদপুরের জনজীবন আষাঢ়ের টানা রিমঝিম বর্ষণে সারাদেশের মতো কারাগার থেকে পলাতক গোপালগঞ্জের মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রাজধানী থেকে গ্রেপ্তার ফরিদপুরের ভাঙ্গায় ডিমবাহী ট্রাক দুর্ঘটনার পর বাসের চাপায় প্রাণ গেল ৫ জনের, আহত ৭ কাশিয়ানীতে স্ত্রী হত্যা: ১২ ঘণ্টার মধ্যে প্রধান অভিযুক্ত গ্রেপ্তার, আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি মুকসুদপুরে জনতা ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সেবা চালু, স্কলার্স পাবলিক স্কুলের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর জীবননগরে জমি বিরোধের জেরে মারধর, থানায় লিখিত অভিযোগ

দিনাজপুর জেলা ছাত্রদলের বিজয় মিছিল অনুষ্ঠিত

  • Update Time : শুক্রবার, ৮ মে, ২০২৬, ৭.১১ পিএম
  • ১২২ Time View
দিনাজপুর জেলা ছাত্রদলের বিজয় মিছিল অনুষ্ঠিত
দিনাজপুর জেলা ছাত্রদলের বিজয় মিছিল অনুষ্ঠিত
190

মাসুদুর রহমান, দিনাজপুর প্রতিনিধি॥

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ কর্তৃক দিনাজপুর জেলা ছাত্রদলের নবগঠিত ৮ সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদনের পর আনন্দ মিছিল ও বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ মে) বিকেলে দিনাজপুর জেলা ছাত্রদলের উদ্যোগে এ মিছিল বের করা হয়। মিছিলটি জেলা বিএনপি কার্যালয় থেকে শুরু হয়ে শহরের লিলির মোড়, বুটি বাবুর মোড়, নিমতলা ও মর্ডান মোড় প্রদক্ষিণ করে পুনরায় পার্টি অফিসে এসে শেষ হয়।

মিছিলে নেতৃত্ব দেন জেলা ছাত্রদলের আহবায়ক মোঃ আব্দুর রাজ্জাক ও সিনিয়র সদস্য সচিব রিফাত চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহবায়ক জাকারিয়া হাবিব জনী, যুগ্ম আহ্বায়ক মোঃ মাসুদ আলম, মোঃ জাকির হোসেন, তুহিন ইসলাম মিথুনসহ জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।বক্তারা বলেন, কেন্দ্র ঘোষিত আংশিক আহবায়ক কমিটির মাধ্যমে দিনাজপুর জেলা ছাত্রদল আরও সুসংগঠিত হবে এবং দলের সাংগঠনিক কার্যক্রম বেগবান হবে।
এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নেতাকর্মীরা শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024