রবিবার, ২৪ মে ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দিনাজপুর পৌর বিএনপির জরুরি সভা অনুষ্ঠিত ত্রিপুরার কমলপুরে বজ্রাঘাতে কৃষকের মৃত্যু  মুকসুদপুরে আওয়ামীলীগ নেতা মজিবুল হক বাদল দলীয় পদ থেকে পদত্যাগ করে সংবাদ সম্মেলন উত্তরাখন্ডের নৈনিতালে গভীর খাদে পড়ল গাড়ি, নিহত ৫ গোপালগঞ্জের মুকসুদপুরে ৩ হাজার সুপারি গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন জনকল্যাণে নিবেদিত বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান মুন্সী দুর্যোগ মোকাবেলায় সচেতনতা বাড়াতে মুকসুদপুরে ফায়ার সার্ভিস সপ্তাহ পালন হাইলাকান্দিতে গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু  প্রথম বেতনের টাকা মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করলেন এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম দিনাজপুর জেলা ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ত্রিপুরার কমলপুরে বজ্রাঘাতে কৃষকের মৃত্যু 

  • Update Time : শনিবার, ২৩ মে, ২০২৬, ২.৩২ পিএম
  • ৫ Time View
ত্রিপুরার কমলপুরে বজ্রাঘাতে কৃষকের মৃত্যু 
ত্রিপুরার কমলপুরে বজ্রাঘাতে কৃষকের মৃত্যু 
10

সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ আজকের জাগরণ

ভারতের ত্রিপুরারাজ্যের কমলপুরে বজ্রাঘাতে মৃত্যু হল এক কৃষকের। মৃতের নাম সুশীল দাস। বৃষ্টির মধ্যে জমি থেকে গরু আনতে গিয়েই এই মর্মান্তিক পরিণতি। ঘটনাটি সংগঠিত হয় শুক্রবার (২২ মে) দুপুরে কমলপুর থানার অন্তগর্ত মেথির মিয়া গ্রামে। জমি থেকে গরু আনতে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু হয় কৃষক সুশীল দাসের। জানা যায়, এদিন দুপুরে কমলপুর মহকুমার বিস্তীর্ণ এলাকায় বজ্রপাত সহ বৃষ্টি হচ্ছিল। সেই সময় সুশীল দাসের গরুগুলি মাঠে বৃষ্টিতে ভিজছিল। বৃষ্টি এবং বজ্রপাত তোয়াক্কা না করেই সুশীল গরু আনতে মাঠে চলে যান। বৃষ্টি থেমে যাওয়ার পরেও বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। শেষ পর্যন্ত নিজের জমি থেকেই আত্মীয় স্বজনরা উদ্ধার করে সুশীল দাসকে। সঙ্গে সঙ্গে তাকে কমলপুর বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে  নিয়ে যাওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সুশীল দাসকে মৃত বলে ঘোষণা করেন। জানা যায়, মৃত সুশীল দাসের স্ত্রী, ২ পুত্র ১ কন্যা রয়েছে। এই মর্মান্তিক ঘটনায় কমলপুরের মেথির মিয়া গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024