মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তর ২৪ পরগনার নিমতায় ৮ বাংলাদেশি গ্রেফতার  মুকসুদপুরে জমি দলিলের দাগ ভুলকে কেন্দ্র করে জাল দলিল ও প্রতারণার অভিযোগ, আদালতে দলিল সংশোধনের মামলা দায়ের মুকসুদপুরে ভূমি মেলা ২০২৬ উপলক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত দীর্ঘদিন পর মুকসুদপুরে নতুন সহকারী কমিশনার (ভূমি) যোগদান, জনমনে স্বস্তি মুকসুদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নানা অনিয়মের অভিযোগ, শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের দাবি আগরতলায় আইফোনের প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণ, মোবাইল ব্যবসায়ী গ্রেফতার  জন্মহার নিম্নমুখী প্রবণতা ঠেকাতে নয়া পরিকল্পনা অন্ধ্রপ্রদেশ সরকারের পেট্রোল ঢেলে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যা, ৭ দিন মৃত্যুর সঙ্গে লড়ে প্রাণ হারালেন বীথি টুঙ্গিপাড়ায় কাভার্ডভ্যানের ধাক্কায় নারী নিহত, আহত ১ চাঁদাবাজি ও জমি দখলে বেপরোয়া জলদস্যু বাছেদ শিকদার

উত্তর ২৪ পরগনার নিমতায় ৮ বাংলাদেশি গ্রেফতার 

  • Update Time : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৯.১৮ এএম
  • ৪ Time View
উত্তর ২৪ পরগনার নিমতায় ৮ বাংলাদেশি গ্রেফতার 
উত্তর ২৪ পরগনার নিমতায় ৮ বাংলাদেশি গ্রেফতার 
8

সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ

অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে ৮ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার নিমতা থানার পুলিশ। ধৃতদের আশ্রয় দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে শহিদুল ইসলাম নামে এক ব্যক্তিকে ও। ধৃতদের কাছ থেকে আধার কার্ড, প্যান কার্ড, ই- রেশন কার্ড, জন্ম শংসাপত্র, ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড সহ একাধিক নথি উদ্ধার হয়েছে। মিলেছে বাংলাদেশের জন্ম শংসাপত্র। তৃণমূল সরকারের আমলে তাঁরা নথিপত্র বানিয়ে সেখানে থাকতে শুরু করেছিলেন বলে অভিযোগ। পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার (১৭ মে) নিমতা থানার টহলদারি সময় গোলবাগান বাজার এলাকায় সুমন গাইন নামে এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি বাংলাদেশি নাগরিক বলে স্বীকার করেন। পরে বেলঘরিয়ার নন্দননগর আমতলা এলাকায় একটি ভাড়া বাড়িতে তল্লাশি চালানো হয়। তার নামে আধার, প্যান, ই- রেশন কার্ড, জন্ম শংসাপত্র, অ্যাক্সিস ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড সহ একাধিক নথি উদ্ধার করা হয়। সেগুলি আসল নাকি জাল, খতিয়ে দেখা হচ্ছে। বাজেয়াপ্ত করা হয়েছে নগদ ২২ হাজার ৯ শত ১০ টাকা ও। জেরায় সুমন গাইন আরও ২ বাংলাদেশি বাহারুল মন্ডল ও আব্দুল রহমান সর্দারের নাম জানায় পুলিশকে। এরপর নিমতার ফতুল্লাপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। তদন্তকারীদের দাবি, ধৃতরা নতুন করে বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের জন্য ভুয়ো ভারতীয় পরিচয়পত্র তৈরিতে যুক্ত ছিল। ধ্তদের নাম সুমন গাইন, বাহারুল মন্ডল, আব্দুল রহমান সর্দার, রিয়াজ মন্ডল, ইলিশ সর্দার, জাহারা বিবি, আনোয়ারা বিবি, সুমি বিবি এবং শহিদুল ইসলাম। তাদের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা রুজু করেছে পুলিশ। নথিপত্র কোথায় থেকে তারা বানিয়েছিলেন, কারা সেই কাজ�

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024