
সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ
উত্তরপ্রদেশের মডেলে পশ্চিমবঙ্গে ও নির্বাচনে কারচুপি হয়েছে। এখানেও ভয় দেখিয়ে ভোট করানো হয়েছে। রাজ্যে পালাবদলের পর কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে এসে একথা জানালেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব। সোমবার (৪ মে) রাজ্যে পালাবদলের পর বৃহস্পতিবার (৭ মে) অখিলেশ মমতার কালীঘাটের বাড়িতে আসেন। নির্বাচনে ভালো লড়াই করার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রথমে শুভেচ্ছা জানান অখিলেশ। তারপর মমতার উদ্দেশে তাঁকে বলতে শোনা যায়,, ” আপনি হারেননি”। গণতন্ত্রের বাঁচানোর লড়াইয়ে তৃণমূল নেত্রীর পাশে থাকার বার্তা ও দিয়েছেন অখিলেশ। অখিলেশ আরও বলেন,”পশ্চিমবঙ্গে নির্বাচনে বেইমানি হয়েছে। এইবারের নির্বাচনে মাল্টি লেয়ার মাফিয়া গিরি হয়েছে। বিজেপি, নির্বাচন কমিশন, আন্ডার গ্রাউন্ডের লোকজন মিলে এই নির্বাচন করিয়েছে। নির্বাচনে লুট করেছে। কেন্দ্রীয় বাহিনীকে বিরোধীকে হারানোর নির্দেশ দেওয়া হয়েছে। আধিকারিকদের উচুঁ পদের লোভ দেখিয়ে ভোট করানো হয়েছে। ” পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসা নিয়ে ও প্রশ্ন তুলেছেন তিনি।