সোমবার, ১৮ মে ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আগরতলায় আইফোনের প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণ, মোবাইল ব্যবসায়ী গ্রেফতার  জন্মহার নিম্নমুখী প্রবণতা ঠেকাতে নয়া পরিকল্পনা অন্ধ্রপ্রদেশ সরকারের পেট্রোল ঢেলে স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যা, ৭ দিন মৃত্যুর সঙ্গে লড়ে প্রাণ হারালেন বীথি টুঙ্গিপাড়ায় কাভার্ডভ্যানের ধাক্কায় নারী নিহত, আহত ১ চাঁদাবাজি ও জমি দখলে বেপরোয়া জলদস্যু বাছেদ শিকদার মুকসুদপুরে ৬০ জন মৎস্যজীবীর মাঝে বকনা বাছুর বিতরণ, বিকল্প আয়ের সুযোগ সৃষ্টি মুকসুদপুরে সমাজসেবা অফিসের উদ্যোগে ৩০ জনের মাঝে হুইল চেয়ার বিতরণ রফিক লস্করের মৃত্যুতে মুকসুদপুরে শোকের সাগর ১৪তম শুকান্ত মেলা-২০২৬ অনুষ্ঠিত, শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাণবন্ত আয়োজন মুকসুদপুরে জমকালো আয়োজনে “রাজ দরবার হাইওয়ে রেস্টুরেন্ট” উদ্বোধন

আগরতলায় আইফোনের প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণ, মোবাইল ব্যবসায়ী গ্রেফতার 

  • Update Time : সোমবার, ১৮ মে, ২০২৬, ৯.৩৭ এএম
  • ১৮ Time View
আগরতলায় আইফোনের প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণ, মোবাইল ব্যবসায়ী গ্রেফতার 
আগরতলায় আইফোনের প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণ, মোবাইল ব্যবসায়ী গ্রেফতার 
23

সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধি:

আইফোনের প্রলোভন দেখিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের ধলাই জেলার এক আদিবাসী তরুণীকে আগরতলায় এনে ধর্ষণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত যুবকের নাম আদিত্য দাস। আগরতলা শহরের মোবাইল দোকানের মালিক। তরুণীর মৌখিক অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে আমতলি থানার পুলিশ ও মহিলা থানার পুলিশ। যৌথ অভিযানে অভিযুক্ত আদিত্য দাসকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে প্রকাশ, প্রায় ৩ মাস আগে ফেসবুকের মাধ্যমে ধলাই জেলার বাসিন্দা ওই তরুণীর সঙ্গে আগরতলার বাসিন্দা আদিত্য দাসের পরিচয় হয়। এরপর থেকেই ফেসবুক ও হোয়াটসঅ্যাপে তাদের মধ্যে যোগাযোগ চলতে থাকে। অভিযোগ, শুক্রবার (১৫ মে) তরুণীকে একটি আইফোন দেওয়ার প্রলোভন দেখিয়ে আগরতলা রেল স্টেশনে ডেকে আনে আদিত্য। সেখান থেকে তাকে নিজের বাইকে করে নিয়ে গিয়ে রেল স্টেশন সংলগ্ন এলাকার একটি হোটেলে রেখে জোরপূর্বক ধর্ষণ করে। সূত্রে খবর, এই ঘটনায় আমতলি থানায় ভারতীয় ন্যায় সংহিতার ৬৫ (১) ও ৩৫১(২) ধারায় রবিবার (১৭ মে) আদিত্য দাসকে আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024