শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে বিনিয়োগ ও ব্যবসার নতুন সম্ভাবনা নিয়ে ইউনিটি গ্রুপের সম্মেলন গোপালগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত, দৃষ্টিপ্রতিবন্ধীদের অধিকার নিশ্চিতে গুরুত্বারোপ গোপালগঞ্জে দুর্গাপূজা উদযাপনে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রস্তুতিমূলক সভা গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স গোপালগঞ্জে র‍্যালি ও আলোচনা সভায় উদযাপিত জাতীয় কন্যাশিশু দিবস গরুর মাংসের কেজি ২৫০ টাকা করার দাবি, সরকারকে আইনি নোটিশ গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান খান্দারপাড়া ইউপির সভায় গোপালগঞ্জে শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোপালগঞ্জে উপাচার্য বললেন, নিরাপদ খাদ্য উৎপাদনে প্রান্তিক মানুষই বড় ভরসা নীলফামারীতে বিশ্ব শিশু সপ্তাহ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

রেলপথে নতুন অধ্যায়: মুকসুদপুরে থামলো রূপসী বাংলা এক্সপ্রেস

  • Update Time : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ৫.৫০ পিএম
  • ৪৪৬ Time View
নববর্ষে মুকসুদপুরবাসীর স্বপ্নপূরণ, প্রথমবার থামলো আন্তঃনগর ট্রেন
নববর্ষে মুকসুদপুরবাসীর স্বপ্নপূরণ, প্রথমবার থামলো আন্তঃনগর ট্রেন
673

নিজস্ব প্রতিবেদক- আজকের জাগরণ

গোপালগঞ্জের মুকসুদপুরে প্রথমবারের মতো আন্তঃনগর রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতিকে ঘিরে আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠে স্থানীয় জনগণ। বাংলা নববর্ষের প্রথম দিন ১৪ এপ্রিল (মঙ্গলবার) দুপুর ১২টায় মুকসুদপুর রেলওয়ে স্টেশন প্রাঙ্গণে এক উৎসবমুখর অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম। এ সময় তাঁর সহধর্মিণী সাবরিনা আহম্মেদ শুবরাও উপস্থিত ছিলেন এবং ট্রেন থেকে নেমে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান শরীফ রাফিকুজ্জামান, জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান এবং পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ।
মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সরকারি মুকসুদপুর কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. লুৎফর রহমান, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল্লাহ আল মামুন, বাংলাদেশ রেলওয়ে রাজবাড়ী জে.টি.আই (টিএন্ডসি) মো. মিজানুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খানসহ বিভিন্ন রাজনৈতিক নেতা, শিক্ষক, সাংবাদিক ও সুধীজন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম বলেন,
“ঢাকা–বেনাপোল রুটে চলাচলকারী আন্তঃনগর রূপসী বাংলা এক্সপ্রেস এবং খুলনা–ঢাকা রুটের জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের মুকসুদপুরে যাত্রাবিরতির জন্য এ অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন। আমি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর বিষয়টি রেলমন্ত্রীর নজরে আনলে তিনি জনগণের দাবির প্রতি সম্মান জানিয়ে ট্রেনটির ২ মিনিটের যাত্রাবিরতির অনুমোদন দেন। তারই ধারাবাহিকতায় আজ তা বাস্তবায়ন হলো।”
তিনি আরও জানান, খুলনা–ঢাকা রুটে চলাচলকারী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটিরও মুকসুদপুর স্টেশনে যাত্রাবিরতির জন্য দ্রুতই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানানো হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026