শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দিনাজপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন আসামে বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি, মৃত ৪ উত্তরপ্রদেশের নয়ডার আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২ দক্ষিণাঞ্চলে প্রথম সরকারি সফর মুকসুদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে হাজারো মানুষের উচ্ছ্বসিত সংবর্ধনা টানা বর্ষণে স্থবির মুকসুদপুরের জনজীবন আষাঢ়ের টানা রিমঝিম বর্ষণে সারাদেশের মতো কারাগার থেকে পলাতক গোপালগঞ্জের মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রাজধানী থেকে গ্রেপ্তার ফরিদপুরের ভাঙ্গায় ডিমবাহী ট্রাক দুর্ঘটনার পর বাসের চাপায় প্রাণ গেল ৫ জনের, আহত ৭ কাশিয়ানীতে স্ত্রী হত্যা: ১২ ঘণ্টার মধ্যে প্রধান অভিযুক্ত গ্রেপ্তার, আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি মুকসুদপুরে জনতা ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সেবা চালু, স্কলার্স পাবলিক স্কুলের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর জীবননগরে জমি বিরোধের জেরে মারধর, থানায় লিখিত অভিযোগ

মুকসুদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন

  • Update Time : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৬.৪১ পিএম
  • ২১৮ Time View
278

বিশেষ প্রতিনিধি: আজকের জাগরণ 

উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠন এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় গোপালগঞ্জের মুকসুদপুরে শুরু হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং ১০ম বিজ্ঞানবিষয়ক কুইজ প্রতিযোগিতা।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে মুকসুদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এই বর্ণাঢ্য আয়োজনের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদ আশিক কবির।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান ইসলাম শোভন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জব্বার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সায়েদ উদ্দিন আহমেদ, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি উন্নত ও স্মার্ট বাংলাদেশ গড়তে বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশের কোনো বিকল্প নেই। তারা আরও বলেন, তরুণ প্রজন্মকে বিজ্ঞানমনস্ক ও উদ্ভাবনী চিন্তায় উদ্বুদ্ধ করতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করছে, যা দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। পাশাপাশি বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের মেধা, সৃজনশীলতা ও উদ্ভাবনী দক্ষতা তুলে ধরছে।
উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে স্থানীয়রা স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের আয়োজন ভবিষ্যৎ প্রজন্মকে বিজ্ঞানচর্চায় আরও আগ্রহী করে তুলবে এবং একটি জ্ঞানভিত্তিক সমাজ গঠনে সহায়ক ভূমিকা পালন করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024