সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে পিআইওর বিরুদ্ধে অভিযোগ: প্রকাশিত সংবাদের প্রতিবাদ কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারপ্রতি ২ লাখ, আহতদের ১ লাখ টাকা করে সহায়তার ঘোষণা গোপালগঞ্জের কাশিয়ানীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল পেঁয়াজ চাষীর চট্টগ্রামে পানির ট্যাংকে মজুত ৬ হাজার লিটার ডিজেল জব্দ বিএনপির ৬ সমর্থককে কুপিয়ে জখম করলেন ছাত্রলীগ নেতা চাঁদার পুরো টাকা না পেয়ে দপ্তরিকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ স্বর্গীয় বিএনপি নেতা কার্তিক ঠাকুরের সহধর্মিনী কানন বালা ঠাকুর আর নেই ‘তেল নেই’ ব্যানার ঝুলিয়ে বিক্রি বন্ধ, গোমস্তাপুরে পাম্পকে ২০ হাজার টাকা জরিমানা মুকসুদপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন খান্দারপাড়া পূর্বপাড়া (বাজার সংলগ্ন) কবরস্থানের মাটি ভরাট কাজের উদ্বোধন

মুকসুদপুরে পিআইওর বিরুদ্ধে অভিযোগ: প্রকাশিত সংবাদের প্রতিবাদ

  • Update Time : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬, ৮.০৬ পিএম
  • ২৯ Time View
মুকসুদপুরে পিআইওর বিরুদ্ধে অভিযোগ: প্রকাশিত সংবাদের প্রতিবাদ
34

নিজস্ব প্রতিনিধি- আজকের জাগরণ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল জব্বার তার বিরুদ্ধে প্রকাশিত অভিযোগসংবলিত সংবাদের প্রতিবাদ জানিয়ে সাংবাদিকদের কাছে একটি লিখিত প্রতিবাদপত্র প্রদান করেছেন।

প্রতিবাদপত্রে তিনি উল্লেখ করেন, সম্প্রতি তার বিরুদ্ধে উৎকোচ দাবি, গালিগালাজ এবং ইউনিয়ন পরিষদের সদস্যদের শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ এনে যে সংবাদ প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি দাবি করেন, একটি স্বার্থান্বেষী মহল ব্যক্তিগত স্বার্থ হাসিল এবং তার পেশাগত সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে এমন অভিযোগ তুলে অপপ্রচার চালাচ্ছে।

পিআইও আব্দুল জব্বার বলেন, তিনি দায়িত্ব পালনকালে সবসময় সরকারি নিয়মনীতি অনুসরণ করে প্রকল্প বাস্তবায়নের কাজ পরিচালনা করে আসছেন। তার বিরুদ্ধে উত্থাপিত উৎকোচ দাবি বা কাউকে লাঞ্ছিত করার অভিযোগের কোনো সত্যতা নেই বলে তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে অনিয়মের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় একটি মহল তার বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। এ বিষয়ে তিনি সংশ্লিষ্ট প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, এর আগে কয়েকজন ইউনিয়ন পরিষদের সদস্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়ে পিআইও আব্দুল জব্বারের বিরুদ্ধে উৎকোচ দাবি ও শারীরিক লাঞ্ছনার অভিযোগ আনেন। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024