রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ইজিবাইক-অটোভ্যান-বাসের দখলে চৌরঙ্গী মোড়, যানজটে নাকাল মুকসুদপুরবাসী গোপালগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণসভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত চুরি প্রতিরোধে নীলফামারীতে জুয়েলার্স ও মোবাইল শো-রুম মালিকদের সঙ্গে পুলিশের মতবিনিময় খাসজমি দখল ও ক্ষমতার অপব্যবহার: ইউপি চেয়ারম্যান ‘গ্রেনেট বাবু’ চূড়ান্তভাবে অপসারিত মুকসুদপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার আসামের চাবুয়ায় ৩ বছরের সন্তানের মাকে ধর্ষণ করে হত্যা, ২৪ ঘন্টায় গ্রেফতার অভিযুক্ত  ঐক্যবদ্ধ থেকে জনগণের আস্থা অর্জনের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর গোপালগঞ্জের মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় নছিমন চালকের মৃত্যু মুকসুদপুর হাসপাতালের নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

নীলফামারীতে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের

  • Update Time : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৭.০৪ পিএম
  • ৩৬৪ Time View
নীলফামারীতে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের
নীলফামারীতে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের
488

আরিফুল ইসলাম আরিফ নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বালুবাহী ট্রাক্টরের ধাক্কায় রবিউল ইসলাম (২৫) নামে এক ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ সংলগ্ন শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রবিউল ইসলাম নিতাই ইউনিয়নের পানিয়ালপুকুর খোলাহাটি এলাকার মৃত নিজাম উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মালামাল বোঝাই ভ্যান নিয়ে কিশোরগঞ্জ বাজারের দিকে যাচ্ছিলেন রবিউল। এ সময় একই দিকে যাওয়া একটি বালুবাহী ট্রাক্টর পেছন থেকে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এদিকে স্থানীয়দের অভিযোগ, বেপরোয়া গতিতে বালুবাহী ট্রাক্টর চলাচলের কারণেই এ ধরনের প্রাণঘাতী দুর্ঘটনা বাড়ছে। দ্রুত নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024