মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে আইফোনের জন্য কলেজ ছাত্রকে হত্যা, দুইজনের জবানবন্দিতে উদ্ধার মরদেহ পুরোনো সংবিধানের দোহাই দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ হবে: নাহিদ ইসলাম মুকসুদপুর উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি তেলের মজুদ পরীক্ষা, সরবরাহ স্বাভাবিক মুকসুদপুরে নিলু মুন্সি হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন, জড়িতদের ফাঁসির দাবি মুকসুদপুর পৌরসভায় প্রশাসক নিয়োগের আলোচনা সৌদি আরবের উপহার খেজুর: গোপালগঞ্জ জেলায় ১৭৫ কার্টুন বরাদ্দ গোপালগঞ্জ মুকসুদপুরে গৃহবধূ নিখোঁজ: পরিবার উদ্ধার সহযোগিতা কামনা করছে মুকসুদপুরে ইফতার সামগ্রী বিতরণ: ইকরা ফাউন্ডেশনের উদ্যোগে ৩০ অসহায় মানুষের মুখে হাসি মুকসুদপুর প্রেস ক্লাবের প্রচার সম্পাদক মামুনের মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত মুকসুদপুরে সম্প্রীতি এইড ফাউন্ডেশনের মেডিকেল ক্যাম্প: বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ

মুকসুদপুরে আইফোনের জন্য কলেজ ছাত্রকে হত্যা, দুইজনের জবানবন্দিতে উদ্ধার মরদেহ

  • Update Time : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ১২.১৬ এএম
  • ১৭৪ Time View
মুকসুদপুরে আইফোনের জন্য কলেজ ছাত্রকে হত্যা, দুইজনের জবানবন্দিতে উদ্ধার মরদেহ
194

নিজস্ব প্রতিনিধি- আজকের জাগরণ 

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা-এর বাঁশবাড়ীয়া গ্রামে আইফোনের জন্য এক কলেজ ছাত্রকে হত্যার ঘটনা ঘটেছে। নিহত ছাত্রের নাম সিয়াম (১৭), পিতা: লিখন। এ ঘটনাকে ঘিরে পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ০৭ মার্চ ২০২৬ তারিখে অভিযুক্ত চার বন্ধু সিয়ামকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে তারা নেশাগ্রস্ত অবস্থায় তাকে পরিকল্পিতভাবে হত্যা করে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পর ঘটনাটি গোপন করার উদ্দেশ্যে তারা মরদেহ হাসপাতালে পিছনের একটি পুকুরে ফেলে দেয় এবং কচুরিপানার নিচে লুকিয়ে রাখে, যাতে কেউ সহজে মরদেহটি দেখতে না পারে।
পরিবারের সদস্যরা জানান, সিয়াম কয়েকদিন ধরে নিখোঁজ ছিল। তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরে সন্দেহের ভিত্তিতে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ তদন্ত শুরু করে।
সোমবার (০৯ মার্চ) রাত প্রায় ১১টার দিকে বাঁশবাড়ীয়া গ্রামের হাসপাতালের পিছনের একটি পুকুর থেকে কচুরিপানার নিচে লুকিয়ে রাখা সিয়ামের মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহ উদ্ধারের পর এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।
পুলিশ জানায়, অভিযুক্ত দিদার মুন্সী, পিতা: সাহিন মুন্সী, গ্রাম: ঝুটি গ্রাম এবং পারভেজ মুন্সী, পিতা: টুটুল মুন্সী, সাং: বাঁশবাড়ীয়া পুলিশের কাছে জবানবন্দি দেয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই পুলিশ পুকুর থেকে মরদেহের সন্ধান পায় এবং তা উদ্ধার করে।
এ ঘটনায় অভিযুক্তরা হলেন—
১. সাজিদ মুন্সী, পিতা: রিপন মুন্সী, সাং: বাঁশবাড়ীয়া
২. পারভেজ মুন্সী, পিতা: টুটুল মুন্সী, সাং: বাঁশবাড়ীয়া
৩. অভি মুন্সী, পিতা: রহমান মুন্সী, মাতা: পপি বেগম, সাং: বাঁশবাড়ীয়া
৪. দিদার মুন্সী, পিতা: সাহিন মুন্সী, গ্রাম: ঝুটি গ্রাম
প্রাথমিকভাবে জানা গেছে, সিয়ামের ব্যবহৃত একটি আইফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে তাকে ডেকে নিয়ে গিয়ে হত্যা করা হয়। হত্যার পর অভিযুক্তরা মোবাইল ফোনটি নিজেদের দখলে নেয় এবং পরে সেটি বোয়ালিয়া গ্রামের এক ব্যক্তির কাছে ২৫ হাজার টাকায় বিক্রি করে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে এবং পুলিশ পুরো ঘটনার বিস্তারিত তদন্ত করছে।
স্থানীয়রা এ নৃশংস হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024