
নিজস্ব প্রতিনিধি- আজকের জাগরণ
আজ ০৯ মার্চ (সোমবার) খুলনা জেলা স্টেডিয়ামে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উদ্যোগে বরিশাল বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, “এই সরকার হাওয়ার ওপর দিয়ে আসেনি। নিয়মতান্ত্রিক উপায়ে এই সরকার হয়নি। এ সরকারের বৈধতা এসেছে জুলাই গণঅভ্যুত্থান থেকে। অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতাও ছিল গণঅভ্যুত্থান। যদি সরকার পুরোনো সংবিধানের দোহাই দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন না করে, তাহলে এ সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ হবে।”
একই মঞ্চে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপস্থিতির প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের কারণেই আজ আমরা একই মঞ্চে উপস্থিত হতে পেরেছি। শত শত শহিদের রক্তের ওপর দাঁড়িয়ে আমরা এখানে বসেছি। জাতীয় সংসদে একসাথে বসে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করতে চাই এবং অন্তর্বর্তীকালীন সরকারের সব আদেশ বাস্তবায়নের দাবি জানাই।”
ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিয়া গোলাম পরওয়ার, নজরুল ইসলাম মঞ্জুসহ এগারো দলীয় জোটের খুলনা বিভাগীয় নেতৃবৃন্দ।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জাতীয় যুবশক্তির আহ্বায়ক এডভোকেট তরিকুল ইসলাম এবং জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসানসহ কেন্দ্রীয় ও বরিশাল বিভাগীয় নেতৃবৃ