মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভোটকেন্দ্রে সাংবাদিক–পর্যবেক্ষকদের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা নেই: ইসি ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল নিষিদ্ধ — ইসির নির্দেশনা পটুয়াখালীর বাউফলে জামায়াত-বিএনপির সংঘর্ষে অন্তত ৪০ আহত, থানা ঘেরাও করে বিক্ষোভ ফুটবল প্রতীকের পক্ষে মুকসুদপুরে জনস্রোত — শিমুলের সমর্থনে ব্যাপক মিছিল গোপালগঞ্জে তিন বছরের শিশুহত্যা: মাকে গ্রেপ্তার, অভিযুক্ত প্রেমিক পলাতক ফরিদপুর(সদর-৩) আসনে ধানের শীষের গণজোয়ার,নির্বাচনী প্রচারণা মিছিল অনুষ্ঠিত। গোপালগঞ্জের মুকসুদপুরে নির্বাচনী আচরণবিধি বাস্তবায়নে মোবাইল কোর্ট: ৩ সমর্থককে জরিমানা, ২ বাল্যবিবাহ বন্ধ মুকসুদপুরে ই-মিউটেশনে জেলার মধ্যে ১ম অবস্থান অর্জন ফরিদপুরকে বিভাগ ঘোষণার ইঙ্গিত,আশ্বাস উন্নয়নের: তারেক রহমান। গোপালগঞ্জে গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার

ভোটকেন্দ্রে সাংবাদিক–পর্যবেক্ষকদের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা নেই: ইসি

  • Update Time : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬, ৬.৫০ পিএম
  • ৩৪ Time View
ভোটকেন্দ্রে সাংবাদিক–পর্যবেক্ষকদের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা নেই: ইসি
37

নিজস্ব প্রতিনিধি -আজকের জাগরণ 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন সাংবাদিক ও নির্বাচন পর্যবেক্ষকদের মোবাইল ফোন সঙ্গে নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশে কোনো বাধা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ।
সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন চত্বরে সাংবাদিকদের জন্য স্থাপিত বুথ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি জানান, সাংবাদিক ও পর্যবেক্ষকদের পেশাগত দায়িত্ব পালনের স্বার্থে মোবাইল ফোন ব্যবহার করতে দেওয়া হবে। তাদের ক্ষেত্রে ভোটকেন্দ্র সংলগ্ন এলাকায় মোবাইল বহন বা ব্যবহারে কোনো নিষেধাজ্ঞা কার্যকর থাকবে না।
এদিকে নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদও বলেছেন, ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল ফোন ব্যবহারের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।

এর আগে গত রোববার নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলামের সই করা এক নির্দেশনায় মোবাইল ফোন ব্যবহারের ওপর কড়াকড়ি আরোপ করা হয়। সেখানে বলা হয়, সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তা, পুলিশ ইনচার্জ এবং ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ ব্যবহারকারী দুইজন আনসার সদস্য ছাড়া অন্য কেউ কেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না।
তবে নতুন নির্দেশনা স্পষ্ট করে নির্বাচন কমিশনার সানাউল্লাহ জানান, সাংবাদিক ও পর্যবেক্ষকদের ক্ষেত্রে ওই বিধিনিষেধ প্রযোজ্য নয়। তারা দায়িত্ব পালনের জন্য মোবাইল ফোন সঙ্গে রাখতে পারবেন।
নির্বাচন কমিশন আরও জানিয়েছে, ভোটের দিন আইনশৃঙ্খলা রক্ষা ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে রিটার্নিং কর্মকর্তাদের এসব নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024