রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে তিন বছরের শিশুহত্যা: মাকে গ্রেপ্তার, অভিযুক্ত প্রেমিক পলাতক ফরিদপুর(সদর-৩) আসনে ধানের শীষের গণজোয়ার,নির্বাচনী প্রচারণা মিছিল অনুষ্ঠিত। গোপালগঞ্জের মুকসুদপুরে নির্বাচনী আচরণবিধি বাস্তবায়নে মোবাইল কোর্ট: ৩ সমর্থককে জরিমানা, ২ বাল্যবিবাহ বন্ধ মুকসুদপুরে ই-মিউটেশনে জেলার মধ্যে ১ম অবস্থান অর্জন ফরিদপুরকে বিভাগ ঘোষণার ইঙ্গিত,আশ্বাস উন্নয়নের: তারেক রহমান। গোপালগঞ্জে গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার পরিবহন শ্রমিক ফেডারেশন দক্ষিণে আশিক সভাপতি ও মাসুদ সম্পাদক নির্বাচিত ডিজিটাল সেন্টার ও নাগরিক সেবা কেন্দ্র টেকসইকরণে ভবিষ্যৎ ডিজাইন বিষয়ে দুই দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত গোপালগঞ্জ-১ আসনে ধানের শীষের সমর্থনে মোচনায় উঠান বৈঠক মুকসুদপুরে জামায়াতে ইসলামীতে যোগদান করলেন ইসলামী আন্দোলন ও গণঅধিকার পরিষদের নেতারা

ফরিদপুর(সদর-৩) আসনে ধানের শীষের গণজোয়ার,নির্বাচনী প্রচারণা মিছিল অনুষ্ঠিত।

  • Update Time : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬, ৮.৩৮ পিএম
  • ৮৯ Time View
ফরিদপুরে ধানের শীষের গণসংযোগ মিছিল অনুষ্ঠিত
ফরিদপুরে ধানের শীষের গণসংযোগ মিছিল অনুষ্ঠিত
105

অনিক রায়,ফরিদপুর।

ফরিদপুরে ধানের শীষের গণসংযোগ মিছিল অনুষ্ঠিত ,আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর মহানগরের ১০ নম্বর ওয়ার্ডে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদপুর সদর-০৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফের সমর্থনে ফরিদপুর মহানগর বিএনপির উদ্যোগে এই প্রচারণা মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি মহানগরের অম্বিকাপুর বাজার থেকে শুরু হয়ে জনতার ব্যাংকের মোড় পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

মিছিল চলাকালে নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করে ভোট চেয়ে গণসংযোগ করেন।

এসময় উপস্থিত ছিলেন ফরিদপুর শহর বিএনপির সাবেক সহ-সভাপতি শেখ ওসমান রাজা, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুর রহমান কুটু, মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি এম এম ভিপি ইউসুফ, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মো. মুরাদ হোসেন, মহানগর যুবদলের অন্যতম নেতা আব্দুল আল ফারুক (রুবেল), যুব নেতা মো. হাসান, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম লিংকনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

গণসংযোগকালে ফরিদপুর শহর বিএনপির সাবেক সহ-সভাপতি শেখ ওসমান রাজা বলেন,“বর্তমান সময়ে মানুষ তাদের ভোটের অধিকার ফিরে পেতে চায়। ধানের শীষ হচ্ছে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। এই প্রতীকের বিজয়ের মধ্য দিয়েই গণতন্ত্র পুনরুদ্ধার হবে বলে আমরা বিশ্বাস করি।”

মহানগর যুবদলের অন্যতম যুব নেতা আব্দুল আল ফারুক (রুবেল) বলেন,“যুবসমাজ আজ বেকারত্ব, অনিশ্চয়তা আর দুঃশাসনে অতিষ্ঠ। তারা পরিবর্তন চায়। ধানের শীষে ভোট দিয়ে জনগণ সেই পরিবর্তনের পক্ষে রায় দেবে।”

মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি এম এম ভিপি ইউসুফ বলেন,“এই নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবে—এই প্রত্যাশা নিয়েই আমরা মাঠে নেমেছি।”

জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মো. মুরাদ হোসেন বলেন,“কৃষক আজ ন্যায্যমূল্য থেকে বঞ্চিত। ধানের শীষই কৃষকের অধিকার রক্ষার প্রতীক। কৃষকসমাজ ঐক্যবদ্ধভাবে এই প্রতীকের পক্ষে অবস্থান নেবে।”

মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুর রহমান কুটু বলেন,“জনগণের ব্যাপক সাড়া প্রমাণ করে, ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এই জোয়ার রোধ করার শক্তি কারও নেই।”

এসময় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল, কৃষকদলসহ অন্যান্য সংগঠনের নেতারা বলেন,
“দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে রাজপথে রয়েছে। ধানের শীষের বিজয়ের মধ্য দিয়েই সেই আন্দোলনের সফল পরিণতি আসবে।”

গণসংযোগ চলাকালে সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে মিছিলে অংশ নেন। স্থানীয় বাসিন্দারা জানান, তারা উন্নয়ন নয়, আগে ভোটাধিকার ও গণতন্ত্র ফিরে পেতে চান। এজন্য আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকেই ভোট দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন সাধারণ ভোটাররা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024