শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে বিনিয়োগ ও ব্যবসার নতুন সম্ভাবনা নিয়ে ইউনিটি গ্রুপের সম্মেলন গোপালগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত, দৃষ্টিপ্রতিবন্ধীদের অধিকার নিশ্চিতে গুরুত্বারোপ গোপালগঞ্জে দুর্গাপূজা উদযাপনে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রস্তুতিমূলক সভা গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স গোপালগঞ্জে র‍্যালি ও আলোচনা সভায় উদযাপিত জাতীয় কন্যাশিশু দিবস গরুর মাংসের কেজি ২৫০ টাকা করার দাবি, সরকারকে আইনি নোটিশ গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান খান্দারপাড়া ইউপির সভায় গোপালগঞ্জে শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোপালগঞ্জে উপাচার্য বললেন, নিরাপদ খাদ্য উৎপাদনে প্রান্তিক মানুষই বড় ভরসা নীলফামারীতে বিশ্ব শিশু সপ্তাহ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

মধুমতি ব্যাংকের সিএসআর উদ্যোগে শীতার্ত কৃষকদের জন্য ১,০০০ কম্বল প্রদান

  • Update Time : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬, ১১.০৪ পিএম
  • ৬৮৫ Time View
মধুমতি ব্যাংকের সিএসআর উদ্যোগে শীতার্ত কৃষকদের জন্য ১,০০০ কম্বল প্রদান
মধুমতি ব্যাংকের সিএসআর উদ্যোগে শীতার্ত কৃষকদের জন্য ১,০০০ কম্বল প্রদান
864

নিজস্ব প্রতিবেদক : আজকের জাগরণ 

মধুমতি ব্যাংক পিএলসি.-এর কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (CSR) কর্মসূচির আওতায় শীতার্ত ও প্রান্তিক কৃষকদের শীত নিবারণের লক্ষ্যে ১,০০০ (এক হাজার) টি কম্বল প্রদান করা হয়েছে।

রবিবার (১১ জানুয়ারি ২০২৫) মধুমতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এ উপলক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (এমডি ও সিইও) জনাব মোঃ সফিউল আজম আনুষ্ঠানিকভাবে সিও (Socio Economic Health Education Organization—SEHEO)-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জনাব মোঃ সামছুল আলম-এর নিকট ১,০০০ পিস কম্বল হস্তান্তর করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুমতি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব শাহনেওয়াজ চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার জনাব আরব ফজলুর রহমান, এসইভিপি ও চিফ রিস্ক অফিসার জনাব আরিফ হাসান খান এবং সিও (SEHEO)-এর পরিচালক (অর্থ) জনাব মোঃ মাহফিদুল আলম।

এছাড়াও মধুমতি ব্যাংক পিএলসি. ও সিও (SEHEO)-এর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সমাজের প্রান্তিক ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো মধুমতি ব্যাংকের সিএসআর কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ অংশ। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026