শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দিনাজপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন আসামে বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি, মৃত ৪ উত্তরপ্রদেশের নয়ডার আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২ দক্ষিণাঞ্চলে প্রথম সরকারি সফর মুকসুদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে হাজারো মানুষের উচ্ছ্বসিত সংবর্ধনা টানা বর্ষণে স্থবির মুকসুদপুরের জনজীবন আষাঢ়ের টানা রিমঝিম বর্ষণে সারাদেশের মতো কারাগার থেকে পলাতক গোপালগঞ্জের মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রাজধানী থেকে গ্রেপ্তার ফরিদপুরের ভাঙ্গায় ডিমবাহী ট্রাক দুর্ঘটনার পর বাসের চাপায় প্রাণ গেল ৫ জনের, আহত ৭ কাশিয়ানীতে স্ত্রী হত্যা: ১২ ঘণ্টার মধ্যে প্রধান অভিযুক্ত গ্রেপ্তার, আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি মুকসুদপুরে জনতা ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সেবা চালু, স্কলার্স পাবলিক স্কুলের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর জীবননগরে জমি বিরোধের জেরে মারধর, থানায় লিখিত অভিযোগ

গোপালগঞ্জের মুকসুদপুরে শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে ইউএনওর কম্বল বিতরণ

  • Update Time : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬, ৮.৪০ পিএম
  • ৬০৮ Time View
গোপালগঞ্জের মুকসুদপুরে শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে ইউএনওর কম্বল বিতরণ
গোপালগঞ্জের মুকসুদপুরে শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে ইউএনওর কম্বল বিতরণ
758

নিজস্ব প্রতিনিধি: আজকের জাগরণ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বিভিন্ন স্থানে শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ১ জানুয়ারি সন্ধ্যায় মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির এ কার্যক্রম পরিচালনা করেন।

তীব্র শীতে খোলা আকাশের নিচে কিংবা সড়ক ও জনসমাগমস্থলে অবস্থানরত দরিদ্র মানুষের খোঁজখবর নেন ইউএনও মাহমুদ আশিক কবির। পরে তিনি নিজ হাতে তাদের মাঝে কম্বল তুলে দেন।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার বলেন, শীতের কষ্ট লাঘবে অসহায় মানুষের পাশে দাঁড়ানো প্রশাসনের দায়িত্ব। শীতকালজুড়েই এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

স্থানীয়রা উদ্যোগটির প্রশংসা করেন এবং শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024