সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে পুলিশ সুপারের কার্যালয়, সদর কোর্ট ও টুঙ্গিপাড়া থানা পরিদর্শনে অ্যাডিশনাল ডিআইজি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের মনগড়া কমিটির বিরুদ্ধে মানববন্ধন ও স্মারকলিপি তৃণমূলকে সুসংগঠিত করতে খান্দারপাড়ায় বিএনপির কর্মী সমাবেশ, উন্নয়নে একাধিক আশ্বাস এমপি সেলিমুজ্জামানের হাজারো পাখির কিচিরমিচিরে জেগে ওঠে নীলফামারীর ‘পাখির গ্রাম’ নিজের অর্থ-শ্রমে মানুষের পাশে, গোপালগঞ্জের ‘মানবিক তপন ঘোষ’ মুকসুদপুর এসজে মডেল উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন সাংবিধানিক নিয়ম মেনেই যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন: এলজিআরডি মন্ত্রী চায়না জালের বিরুদ্ধে কঠোর অভিযান, মুকসুদপুরের খান্দারপাড়ায় ১৭টি জাল উদ্ধার ও ধ্বংস মুকসুদপুরের গোবিন্দপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে সরকারি মুকসুদপুর কলেজে অভিভাবক সমাবেশ

গোপালগঞ্জের কাশিয়ানীতে নিখোঁজের দুই দিন পর শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চরম শোক ও চাঞ্চল্য

  • Update Time : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬, ৮.৫১ পিএম
  • ৩৪৪ Time View
546

নিজস্ব প্রতিনিধি:| আজকের জাগরণ 

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় নিখোঁজের দুই দিন পর সিনথিয়া খানম মিষ্টি (৯) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় গভীর শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে উপজেলার তারাইল গ্রামের একটি বাগান থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নিহত সিনথিয়া খানম মিষ্টি কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়নের পাংখারচর গ্রামের লিটন শেখের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার (৪ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে সিনথিয়া বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরদিন সোমবার শিশুটির মা সাপিয়া বেগম কাশিয়ানী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে স্থানীয়রা তারাইল গ্রামের একটি বাগানে শিশুর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান,

“ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।”

এ মর্মান্তিক ঘটনায় নিহত শিশুর পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। একই সঙ্গে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024