শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে বিনিয়োগ ও ব্যবসার নতুন সম্ভাবনা নিয়ে ইউনিটি গ্রুপের সম্মেলন গোপালগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত, দৃষ্টিপ্রতিবন্ধীদের অধিকার নিশ্চিতে গুরুত্বারোপ গোপালগঞ্জে দুর্গাপূজা উদযাপনে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রস্তুতিমূলক সভা গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স গোপালগঞ্জে র‍্যালি ও আলোচনা সভায় উদযাপিত জাতীয় কন্যাশিশু দিবস গরুর মাংসের কেজি ২৫০ টাকা করার দাবি, সরকারকে আইনি নোটিশ গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান খান্দারপাড়া ইউপির সভায় গোপালগঞ্জে শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোপালগঞ্জে উপাচার্য বললেন, নিরাপদ খাদ্য উৎপাদনে প্রান্তিক মানুষই বড় ভরসা নীলফামারীতে বিশ্ব শিশু সপ্তাহ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

গাজীপুরে বেগম খালেদা জিয়া ও ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় জামায়াতের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • Update Time : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬, ৯.১০ পিএম
  • ৭৬০ Time View
গাজীপুরে বেগম খালেদা জিয়া ও ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় জামায়াতের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত
গাজীপুরে বেগম খালেদা জিয়া ও ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় জামায়াতের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত
1003

মো: ইয়াকুব আলী তালুকদার: জেলা প্রতিনিধি, গাজীপুর : আজকের জাগরণ

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং সদ্য শহীদ শরীফ ওসমান বিন হাদির মাগফিরাত কামনায় গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানার ৪৯ নম্বর ওয়ার্ডে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

আজ (১লা জানুয়ারি বৃহস্পতি বার) বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানা ৪৯ নম্বর ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিলে স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

৪৯ নম্বর ওয়ার্ড আমীর আবু সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও টঙ্গী পূর্ব থানা আমীর মোঃ নজরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন একজন দেশপ্রেমিক ও আপসহীন নেত্রী। পতিত স্বৈরাচার তার ওপর দীর্ঘদিন জুলুম-নির্যাতন চালালেও তিনি কখনো দেশ ছেড়ে যাননি। বরং দেশ ও দেশের মানুষের প্রতি গভীর ভালোবাসা থেকেই তিনি সব প্রতিকূলতার মুখে দেশেই অবস্থান করেছেন।

তিনি আরও বলেন, “বেগম খালেদা জিয়া বারবার বলেছেন—এই দেশের মানুষই আমার সব।” তার এই বক্তব্যের মধ্য দিয়েই তার দেশপ্রেম ও জনগণের প্রতি দায়বদ্ধতার প্রতিফলন ঘটে। বক্তারা তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে অবদান এবং ত্যাগ-তিতিক্ষার বিভিন্ন দিক আলোচনায় তুলে ধরেন।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শাহিন মিয়া, সাবেক কাউন্সিলর সেলিনা কাদির, শহীদ শাকিল পারভেজের পিতা বেলায়েত হোসেনসহ জামায়াতে ইসলামী ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026