শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দিনাজপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন আসামে বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি, মৃত ৪ উত্তরপ্রদেশের নয়ডার আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২ দক্ষিণাঞ্চলে প্রথম সরকারি সফর মুকসুদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে হাজারো মানুষের উচ্ছ্বসিত সংবর্ধনা টানা বর্ষণে স্থবির মুকসুদপুরের জনজীবন আষাঢ়ের টানা রিমঝিম বর্ষণে সারাদেশের মতো কারাগার থেকে পলাতক গোপালগঞ্জের মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রাজধানী থেকে গ্রেপ্তার ফরিদপুরের ভাঙ্গায় ডিমবাহী ট্রাক দুর্ঘটনার পর বাসের চাপায় প্রাণ গেল ৫ জনের, আহত ৭ কাশিয়ানীতে স্ত্রী হত্যা: ১২ ঘণ্টার মধ্যে প্রধান অভিযুক্ত গ্রেপ্তার, আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি মুকসুদপুরে জনতা ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সেবা চালু, স্কলার্স পাবলিক স্কুলের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর জীবননগরে জমি বিরোধের জেরে মারধর, থানায় লিখিত অভিযোগ

কুষ্টিয়ায় ডিবি পুলিশের অভিযান: বিদেশি পিস্তল ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী মাসুম আটক

  • Update Time : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬, ৩.৪৮ পিএম
  • ৫৩৮ Time View
কুষ্টিয়ায় ডিবি পুলিশের অভিযান: বিদেশি পিস্তল ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী মাসুম আটক
কুষ্টিয়ায় ডিবি পুলিশের অভিযান: বিদেশি পিস্তল ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী মাসুম আটক
678

কুষ্টিয়া প্রতিনিধি: আজকের জাগরণ 

কুষ্টিয়া সদর উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এক সফল অভিযানে একটি বিদেশি পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্রসহ মাসুম (৩৪) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) রাত ১টার দিকে সদর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের শৈলগাড়ী গ্রামে এই অভিযান চালানো হয়।

কুষ্টিয়া পুলিশ সুপার কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি আভিযানিক দল সোমবার গভীর রাতে শৈলগাড়ী গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে মাসুমের বাড়িতে তল্লাশি চালায়। পুলিশের উপস্থিতিতে একপর্যায়ে মাসুম নিজের ঘরে লুকিয়ে রাখা একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি এবং বেশ কিছু দেশীয় ধারালো অস্ত্র পুলিশের কাছে বের করে দেন।

আটককৃত মাসুম ওই এলাকার চিহ্নিত অপরাধী হিসেবে পরিচিত। পুলিশ জানিয়েছে, ইতিপূর্বেও তার নামে বিভিন্ন থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। অস্ত্র উদ্ধারের পর ডিবি পুলিশ তাকে আটক করে থানায় সোপর্দ করেছে।
কুষ্টিয়া জেলা পুলিশ জানায়, অস্ত্র উদ্ধারের ঘটনায় মাসুমের বিরুদ্ধে নতুন করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অপরাধ দমনে এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024