শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দিনাজপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন আসামে বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি, মৃত ৪ উত্তরপ্রদেশের নয়ডার আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২ দক্ষিণাঞ্চলে প্রথম সরকারি সফর মুকসুদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে হাজারো মানুষের উচ্ছ্বসিত সংবর্ধনা টানা বর্ষণে স্থবির মুকসুদপুরের জনজীবন আষাঢ়ের টানা রিমঝিম বর্ষণে সারাদেশের মতো কারাগার থেকে পলাতক গোপালগঞ্জের মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রাজধানী থেকে গ্রেপ্তার ফরিদপুরের ভাঙ্গায় ডিমবাহী ট্রাক দুর্ঘটনার পর বাসের চাপায় প্রাণ গেল ৫ জনের, আহত ৭ কাশিয়ানীতে স্ত্রী হত্যা: ১২ ঘণ্টার মধ্যে প্রধান অভিযুক্ত গ্রেপ্তার, আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি মুকসুদপুরে জনতা ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সেবা চালু, স্কলার্স পাবলিক স্কুলের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর জীবননগরে জমি বিরোধের জেরে মারধর, থানায় লিখিত অভিযোগ

কুমিল্লা-৫ আসনে দাড়িপাল্লার উঠান বৈঠকে জনতার ঢল তারেকুল ইসলাম

  • Update Time : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬, ২.৪৬ পিএম
  • ৫৩৫ Time View
কুমিল্লা-৫ আসনে দাড়িপাল্লার উঠান বৈঠকে জনতার ঢল তারেকুল ইসলাম
কুমিল্লা-৫ আসনে দাড়িপাল্লার উঠান বৈঠকে জনতার ঢল তারেকুল ইসলাম
640

কুমিল্লা জেলা প্রতিনিধি: আজকের জাগরণ 

কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) সংসদীয় আসনে ১০ দলীয় জোট মনোনীত প্রার্থী ড. মোবারক হোসাইনের পক্ষে দাড়িপাল্লা প্রতীকের উঠান বৈঠকে জনতার ঢল নেমেছে।

বুড়িচং উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের কুসুমপুর গ্রামে কুসুমপুর উচ্চবিদ্যালয় মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে তরুণ, নবীন ও প্রবীণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বুড়িচং উপজেলা ভাইস চেয়াঙ্গরম্যান পদপ্রার্থী জনাব আব্দুল আউয়াল, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল ওয়াহিদ, জনাব আব্দুল হান্নানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী ড. মোবারক হোসাইন বলেন,
আগামীর নির্বাচন কেবল দলীয় প্রার্থীকে ক্ষমতায় আনার নির্বাচন নয়; এটি দেশের সার্বভৌমত্ব ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করার নির্বাচন।

তিনি দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে দাড়িপাল্লা প্রতীকের পক্ষে ভূমিকা রাখার আহ্বান জানান। বক্তব্য শেষে দোয়ার মাধ্যমে উঠান বৈঠক সমাপ্ত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024