শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দিনাজপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন আসামে বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি, মৃত ৪ উত্তরপ্রদেশের নয়ডার আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২ দক্ষিণাঞ্চলে প্রথম সরকারি সফর মুকসুদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে হাজারো মানুষের উচ্ছ্বসিত সংবর্ধনা টানা বর্ষণে স্থবির মুকসুদপুরের জনজীবন আষাঢ়ের টানা রিমঝিম বর্ষণে সারাদেশের মতো কারাগার থেকে পলাতক গোপালগঞ্জের মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রাজধানী থেকে গ্রেপ্তার ফরিদপুরের ভাঙ্গায় ডিমবাহী ট্রাক দুর্ঘটনার পর বাসের চাপায় প্রাণ গেল ৫ জনের, আহত ৭ কাশিয়ানীতে স্ত্রী হত্যা: ১২ ঘণ্টার মধ্যে প্রধান অভিযুক্ত গ্রেপ্তার, আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি মুকসুদপুরে জনতা ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সেবা চালু, স্কলার্স পাবলিক স্কুলের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর জীবননগরে জমি বিরোধের জেরে মারধর, থানায় লিখিত অভিযোগ

কয়রা থানার উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।

  • Update Time : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬, ৮.২৯ পিএম
  • ৫৫৩ Time View
710

নিজস্ব প্রতিবেদক | আজকের জাগরণ

খুলনা জেলার কয়রা থানার উদ্যোগে বুধবার (০৭ জানুয়ারি ২০২৬) থানা চত্বরে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান।

সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, সমাজ থেকে মাদক, অবৈধ অস্ত্র, ইভটিজিং, বনদস্যুতা ও চোরাকারবার নির্মূলে জেলা পুলিশ খুলনার অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে।

অনুষ্ঠানে ধর্ম-বর্ণ নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মতবিনিময় সভায় উপস্থিত সুধীজন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক সমস্যা ও সমাধান নিয়ে তাদের মতামত তুলে ধরেন।

সভা শেষে পুলিশ সুপার কয়রা থানায় কর্মরত অফিসার ও ফোর্সের উদ্দেশ্যে সততা, শৃঙ্খলা ও জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার লক্ষ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব এস. এম. আল-বেরুনী, সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) জনাব মোঃ আমির হামজা, কয়রা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, বিপিএম, পিপিএমসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় সুধী সমাজের প্রতিনিধিরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024