শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে বিনিয়োগ ও ব্যবসার নতুন সম্ভাবনা নিয়ে ইউনিটি গ্রুপের সম্মেলন গোপালগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত, দৃষ্টিপ্রতিবন্ধীদের অধিকার নিশ্চিতে গুরুত্বারোপ গোপালগঞ্জে দুর্গাপূজা উদযাপনে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রস্তুতিমূলক সভা গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স গোপালগঞ্জে র‍্যালি ও আলোচনা সভায় উদযাপিত জাতীয় কন্যাশিশু দিবস গরুর মাংসের কেজি ২৫০ টাকা করার দাবি, সরকারকে আইনি নোটিশ গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান খান্দারপাড়া ইউপির সভায় গোপালগঞ্জে শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোপালগঞ্জে উপাচার্য বললেন, নিরাপদ খাদ্য উৎপাদনে প্রান্তিক মানুষই বড় ভরসা নীলফামারীতে বিশ্ব শিশু সপ্তাহ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

মুকসুদপুরে মাদ্রাসার শিক্ষার্থী আত্মহত্যা, ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেফতার

  • Update Time : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ১২.২৭ এএম
  • ৬১৪ Time View
মুকসুদপুরে মাদ্রাসার শিক্ষার্থী আত্মহত্যা, ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেফতার
মুকসুদপুরে মাদ্রাসার শিক্ষার্থী আত্মহত্যা, ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেফতার
824

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি: আজকের জাগরণ 

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় আয়েশা সিদ্দিকী মহিলা হাফিজিয়া মাদ্রাসার পঞ্চম জমাতের শিক্ষার্থী রূপা আক্তার (১৪) আত্মহত্যা করেছে। নিহত শিক্ষার্থীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ মাহমুদুল হাসান সিকদারের (৫১) বিরুদ্ধে।

স্থানীয়রা জানায়, ৪ ডিসেম্বর বুধবার সকালে রূপা আক্তার তার নিজ বাড়ি, গোহলা ইউনিয়নের বামনডাঙ্গা গ্রামে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা অভিযুক্ত শিক্ষককে আটক করে পুলিশে সোর্পদ করেছে।

নিহতের মা বেবী বেগম বলেন, “শিক্ষক ছুটির পরে আমার মেয়েকে ধর্ষণ করেছে। পরে সে আমাদের জানায় এবং ঘটনার ৮ দিন পর আত্মহত্যা করে। আমি চাই তার সর্বোচ্চ শাস্তি হোক, ফাঁসি দেওয়া হোক।”

মুকসুদপুর থানার তদন্ত কর্মকর্তা শীতল চন্দ্র পাল জানান, অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে ঘটনার প্রকৃত ঘটনা জানা যাবে।

অভিযুক্ত শিক্ষক মোহাম্মদ মাহমুদুল হাসান সিকদার বাগেরহাট জেলার চিতলমারি উপজেলার বারাশিয়া গ্রামের আব্দুল হামিদের ছেলে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026