মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৫, আহত অন্তত ২০ গোপালগঞ্জে গরুর মাংস বিক্রি নিয়ে বিভ্রান্তি, অবস্থান পরিষ্কার করলো প্রশাসন দুই বছর পর পুকুর খুঁড়ে মিলল মা-ছেলের কঙ্কাল, গ্রেপ্তার-৩ মৌলভীবাজারে পুলিশ কনস্টেবল পদে ৩৩ জন প্রার্থী প্রাথমিকভাবে নির্বাচিত গরমে পুড়ছে তেলঙ্গানা, তাপপ্রবাহে ১৬ জনের মৃত্যু  ঈদুল আযহা উপলক্ষে খান্দারপাড়া ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানিয়ে দোয়া ও সমর্থন চাইলেন মোঃ ইমামুল মল্লিক আসন্ন ইউপি নির্বাচনে দোয়া ও সমর্থন চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সাহিদুল ইসলাম মুন্সী আসন্ন ইউপি নির্বাচনে দোয়া ও সমর্থন চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সোহেল রানা মোল্লা মুকসুদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল তরুণের দিনাজপুর পৌর বিএনপির জরুরি সভা অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নাসিরনগর রিপোর্টার্স ইউনিটির শোক প্রকাশ

  • Update Time : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ৮.৪৭ পিএম
  • ৪৪৬ Time View
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নাসিরনগর রিপোর্টার্স ইউনিটির শোক প্রকাশ
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নাসিরনগর রিপোর্টার্স ইউনিটির শোক প্রকাশ
557

তারিকুল ইসলাম নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: আজকের জাগরণ

বাংলাদেশের তিনবারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে নাসিরনগর রিপোর্টার্স ইউনিটি (এনআরইউ)। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে এক শোকবার্তায় সংগঠনটির নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারসহ দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় নাসিরনগর রিপোর্টার্স ইউনিটির নেতারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের এক জীবন্ত প্রতীক এবং আপোষহীন নেতৃত্বের অনন্য দৃষ্টান্ত। তিনি বাংলাদেশের ইতিহাসে প্রথম নির্বাচিত নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী সরকারপ্রধান হিসেবে দেশ ও জাতির জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। সংসদীয় গণতন্ত্র পুনরুদ্ধার, স্বৈরাচারবিরোধী আন্দোলন, নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়নে তাঁর ভূমিকা জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

নেতারা আরও বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতি একজন অভিভাবকতুল্য নেত্রীকে হারিয়েছে। এই শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। দেশবাসী তাঁকে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।

শোকবার্তায় নাসিরনগর রিপোর্টার্স ইউনিটির সভাপতি আজিজুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ সংগঠনের সকল সদস্যদের পক্ষে মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর কাছে দোয়া করেন, যেন তিনি তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন ও শোকসন্তপ্ত সবাইকে এই শোক সহ্য করার শক্তি দান করেন।ৄ

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024