শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে বিনিয়োগ ও ব্যবসার নতুন সম্ভাবনা নিয়ে ইউনিটি গ্রুপের সম্মেলন গোপালগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত, দৃষ্টিপ্রতিবন্ধীদের অধিকার নিশ্চিতে গুরুত্বারোপ গোপালগঞ্জে দুর্গাপূজা উদযাপনে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রস্তুতিমূলক সভা গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স গোপালগঞ্জে র‍্যালি ও আলোচনা সভায় উদযাপিত জাতীয় কন্যাশিশু দিবস গরুর মাংসের কেজি ২৫০ টাকা করার দাবি, সরকারকে আইনি নোটিশ গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান খান্দারপাড়া ইউপির সভায় গোপালগঞ্জে শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোপালগঞ্জে উপাচার্য বললেন, নিরাপদ খাদ্য উৎপাদনে প্রান্তিক মানুষই বড় ভরসা নীলফামারীতে বিশ্ব শিশু সপ্তাহ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

ফরিদপুরের বোয়ালমারীতে কৃষকলীগ নেতা দোলনের প্রার্থিতা ঘোষণার প্রতিবাদে মশাল মিছিল

  • Update Time : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ৯.৪০ এএম
  • ৬২০ Time View
ফরিদপুরের বোয়ালমারীতে কৃষকলীগ নেতা দোলনের প্রার্থিতা ঘোষণার প্রতিবাদে মশাল মিছিল
ফরিদপুরের বোয়ালমারীতে কৃষকলীগ নেতা দোলনের প্রার্থিতা ঘোষণার প্রতিবাদে মশাল মিছিল
866

বিশেষ প্ৰতিবেদক: আজকের জাগরণ 

ফরিদপুরের বোয়ালমারীতে বৈষম্যবিরোধী আন্দোলনের উদ্যোগে কেন্দ্রীয় কৃষকলীগের সহ-সভাপতি আরিফুর রহমান দোলনের জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণার প্রতিবাদে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় বোয়ালমারী রেলস্টেশন এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে বোয়ালমারী বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বোয়ালমারী চৌরাস্তায় গিয়ে পথসভায় পরিণত হয়। এতে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

পথসভায় বোয়ালমারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা শাহাদাত হোসেন অনিক বলেন, “বিগত ১৭ বছরে আওয়ামী লীগ গুম, খুন ও ফ্যাসিবাদের রাজত্ব কায়েম করেছে। আমরা শুনতে পাচ্ছি, আওয়ামী ফ্যাসিবাদের অন্যতম দোসর এবং ২ হাজার কোটি টাকা পাচার মামলার চার্জশিটভুক্ত আসামি ফরিদপুর-১ আসন থেকে নির্বাচন করতে চায়। ফরিদপুর-১ আসনের জনগণ কোনোভাবেই এটি মেনে নেবে না।”
আরেক ছাত্রনেতা জনি বলেন, “আরিফুর রহমান দোলন আওয়ামী লীগের সুবিধাভোগী নেতা ছিলেন এবং শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে কাজ করেছেন। এখন তিনি আবার নির্বাচন করতে চাইছেন। ফরিদপুরের জনগণের পক্ষ থেকে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো।”
বক্তারা আরও বলেন, বৈষম্য ও ফ্যাসিবাদের বিরুদ্ধে চলমান আন্দোলন অব্যাহত থাকবে এবং বিতর্কিত ও সুবিধাভোগী নেতাদের রাজনীতিতে পুনরাবির্ভাব রুখে দিতে তারা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবেন।
মশাল মিছিল ও পথসভা শান্তিপূর্ণভাবে শেষ হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026