শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দিনাজপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন আসামে বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি, মৃত ৪ উত্তরপ্রদেশের নয়ডার আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২ দক্ষিণাঞ্চলে প্রথম সরকারি সফর মুকসুদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে হাজারো মানুষের উচ্ছ্বসিত সংবর্ধনা টানা বর্ষণে স্থবির মুকসুদপুরের জনজীবন আষাঢ়ের টানা রিমঝিম বর্ষণে সারাদেশের মতো কারাগার থেকে পলাতক গোপালগঞ্জের মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রাজধানী থেকে গ্রেপ্তার ফরিদপুরের ভাঙ্গায় ডিমবাহী ট্রাক দুর্ঘটনার পর বাসের চাপায় প্রাণ গেল ৫ জনের, আহত ৭ কাশিয়ানীতে স্ত্রী হত্যা: ১২ ঘণ্টার মধ্যে প্রধান অভিযুক্ত গ্রেপ্তার, আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি মুকসুদপুরে জনতা ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সেবা চালু, স্কলার্স পাবলিক স্কুলের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর জীবননগরে জমি বিরোধের জেরে মারধর, থানায় লিখিত অভিযোগ

জাতীয় নির্বাচন ঘিরে গোপালগঞ্জ সদরের ভোটকেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার

  • Update Time : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫, ৯.১২ পিএম
  • ৪৭৭ Time View
নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রশাসনের সর্বোচ্চ প্রস্তুতি
নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রশাসনের সর্বোচ্চ প্রস্তুতি
631

গোপালগঞ্জ প্রতিনিধিঃ আজকের জাগরণ 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জ সদর উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন গোপালগঞ্জের সম্মানিত জেলা প্রশাসক জনাব আরিফ-উজ-জামান এবং গোপালগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ হাবীবুল্লাহ

২৬ ডিসেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ দুপুরে জেলা প্রশাসক ও পুলিশ সুপার যৌথভাবে ভোটকেন্দ্রগুলো পরিদর্শন করেন। এ সময় তারা ভোটকেন্দ্রের সার্বিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা ও ভোটগ্রহণ সংশ্লিষ্ট বিভিন্ন দিক সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক ও পুলিশ সুপার সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তারা ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন জনাব সাখাওয়াত হোসেন সেন্টু, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), গোপালগঞ্জ, গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সদস্যরা।
প্রশাসন সূত্রে জানা যায়, জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে জেলার সব ভোটকেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024