সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে পুলিশ সুপারের কার্যালয়, সদর কোর্ট ও টুঙ্গিপাড়া থানা পরিদর্শনে অ্যাডিশনাল ডিআইজি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের মনগড়া কমিটির বিরুদ্ধে মানববন্ধন ও স্মারকলিপি তৃণমূলকে সুসংগঠিত করতে খান্দারপাড়ায় বিএনপির কর্মী সমাবেশ, উন্নয়নে একাধিক আশ্বাস এমপি সেলিমুজ্জামানের হাজারো পাখির কিচিরমিচিরে জেগে ওঠে নীলফামারীর ‘পাখির গ্রাম’ নিজের অর্থ-শ্রমে মানুষের পাশে, গোপালগঞ্জের ‘মানবিক তপন ঘোষ’ মুকসুদপুর এসজে মডেল উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন সাংবিধানিক নিয়ম মেনেই যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন: এলজিআরডি মন্ত্রী চায়না জালের বিরুদ্ধে কঠোর অভিযান, মুকসুদপুরের খান্দারপাড়ায় ১৭টি জাল উদ্ধার ও ধ্বংস মুকসুদপুরের গোবিন্দপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে সরকারি মুকসুদপুর কলেজে অভিভাবক সমাবেশ

গোপালগঞ্জে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন

  • Update Time : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ১১.২৯ পিএম
  • ৬৬৪ Time View
র‍্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক আরিফ-উজ-জামান
র‍্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক আরিফ-উজ-জামান
908

গোপালগঞ্জ জেলা প্ৰতিনিধি: আজকের জাগরণ ।

 

গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস ২০২৫। এ উপলক্ষ্যে ০৩ ডিসেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ তারিখে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়, গোপালগঞ্জের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

 

এ বছরের প্রতিপাদ্য ছিল—“প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি।”

 

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব মোঃ আরিফ-উজ-জামান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, গোপালগঞ্জ। তিনি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সমাজের সকল স্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তাদেরকে সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে সরকারি ও বেসরকারি সহযোগিতা আরও জোরদার করতে হবে।

 

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠনের সদস্য, শিক্ষার্থীসহ অনেকে অংশগ্রহণ করেন। র‍্যালি শেষে আলোচনা সভায় প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণে সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024