সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে পুলিশ সুপারের কার্যালয়, সদর কোর্ট ও টুঙ্গিপাড়া থানা পরিদর্শনে অ্যাডিশনাল ডিআইজি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের মনগড়া কমিটির বিরুদ্ধে মানববন্ধন ও স্মারকলিপি তৃণমূলকে সুসংগঠিত করতে খান্দারপাড়ায় বিএনপির কর্মী সমাবেশ, উন্নয়নে একাধিক আশ্বাস এমপি সেলিমুজ্জামানের হাজারো পাখির কিচিরমিচিরে জেগে ওঠে নীলফামারীর ‘পাখির গ্রাম’ নিজের অর্থ-শ্রমে মানুষের পাশে, গোপালগঞ্জের ‘মানবিক তপন ঘোষ’ মুকসুদপুর এসজে মডেল উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন সাংবিধানিক নিয়ম মেনেই যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন: এলজিআরডি মন্ত্রী চায়না জালের বিরুদ্ধে কঠোর অভিযান, মুকসুদপুরের খান্দারপাড়ায় ১৭টি জাল উদ্ধার ও ধ্বংস মুকসুদপুরের গোবিন্দপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে সরকারি মুকসুদপুর কলেজে অভিভাবক সমাবেশ

গোপালগঞ্জের মুকসুদপুরের বাটিকামারীতে মেধা যাচাই বৃত্তি পরীক্ষায় ৭৯৮ শিক্ষার্থীর অংশগ্রহণ

  • Update Time : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৬.০৩ পিএম
  • ৫৪৭ Time View
গোপালগঞ্জের মুকসুদপুরের বাটিকামারীতে মেধা যাচাই বৃত্তি পরীক্ষায় ৭৯৮ শিক্ষার্থীর অংশগ্রহণ
গোপালগঞ্জের মুকসুদপুরের বাটিকামারীতে মেধা যাচাই বৃত্তি পরীক্ষায় ৭৯৮ শিক্ষার্থীর অংশগ্রহণ
725

বিশেষ প্ৰতিবেদক: আজকের জাগরণ 

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাটিকামারী ইউনিয়নের বাটিকামারী হাইস্কুল এন্ড কলেজে ২০২৫ সালের মেধা যাচাই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল থেকে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ের মেধাবী শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ পরীক্ষায় উপজেলার মোট ৩১টি শিক্ষা প্রতিষ্ঠানের ৭৯৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

বাটিকামারী ইউনিয়নের আব্দুল আলী ও হালিবন নেছা ফাউন্ডেশন-এর উদ্যোগে এই মেধা যাচাই বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহামুদ আশিক কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক মো. সেলিম শেখ।

এছাড়াও উপস্থিত ছিলেন বাটিকামারী উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ ও হল সুপার শিশির মন্ডল, হল কন্ট্রোলার নিরানজন পালসহ শিক্ষক ও আয়োজক কমিটির সদস্য সেলিম শেখ, মনিরুজ্জামান, মিজানুর রহমান, বাহার, বাকী শরীফ, সাফায়েত ঢালীসহ আরও অনেকে।

বক্তারা জানান, মেধা যাচাই পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে মোট ৭০ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও পুরস্কার প্রদান করা হবে। পাশাপাশি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে একজন করে শিক্ষার্থী মেধাতালিকায় অন্তর্ভুক্ত হয়ে পুরস্কার লাভ করবে।

তারা আরও বলেন, এটি ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত চতুর্থ মেধা যাচাই বৃত্তি পরীক্ষা এবং শিক্ষার্থীদের মেধা বিকাশে এ ধরনের শিক্ষাবান্ধব কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024