শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
দিনাজপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন আসামে বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি, মৃত ৪ উত্তরপ্রদেশের নয়ডার আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২ দক্ষিণাঞ্চলে প্রথম সরকারি সফর মুকসুদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে হাজারো মানুষের উচ্ছ্বসিত সংবর্ধনা টানা বর্ষণে স্থবির মুকসুদপুরের জনজীবন আষাঢ়ের টানা রিমঝিম বর্ষণে সারাদেশের মতো কারাগার থেকে পলাতক গোপালগঞ্জের মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রাজধানী থেকে গ্রেপ্তার ফরিদপুরের ভাঙ্গায় ডিমবাহী ট্রাক দুর্ঘটনার পর বাসের চাপায় প্রাণ গেল ৫ জনের, আহত ৭ কাশিয়ানীতে স্ত্রী হত্যা: ১২ ঘণ্টার মধ্যে প্রধান অভিযুক্ত গ্রেপ্তার, আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি মুকসুদপুরে জনতা ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সেবা চালু, স্কলার্স পাবলিক স্কুলের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর জীবননগরে জমি বিরোধের জেরে মারধর, থানায় লিখিত অভিযোগ

গোপালগঞ্জের জেলা প্রশাসকের সঙ্গে মুকসুদপুর উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • Update Time : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ১.২৩ পিএম
  • ৫৫৬ Time View
গোপালগঞ্জের জেলা প্রশাসকের সঙ্গে মুকসুদপুর উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে
গোপালগঞ্জের জেলা প্রশাসকের সঙ্গে মুকসুদপুর উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে
715

স্টাফ রিপোর্টার | আজকের জাগরণ

 

গোপালগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আরিফ-উজ-জামান মহোদয়ের সঙ্গে মুকসুদপুর উপজেলার প্রশাসনিক কর্মকর্তাবৃন্দদের এক সার্বিক মতবিনিময় সভা বৃহস্পতিবার, উপজেলা পরিষদ হলরুমের বিজয় সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

 

সভায় প্রশাসনিক কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি, সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়েছে।

 

মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদ আশিক কবির সভাপতিত্ব করেছেন। সভায় উপস্থিত ছিলেন মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাছনাত, সরকারি মুকসুদপুর কলেজের অধ্যক্ষ, ডিজিএফআই-এর কর্মকর্তা এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ ছিরু মিয়া, সাধারণ সম্পাদক মোঃ কাজী ওহিদুল ইসলাম, সদস্য ও “আজকের জাগরণ” পত্রিকার সম্পাদক ও প্রকাশক নূর আলম শেখ

 

সভাকালে সাংবাদিকের গণভোট বিষয়ক প্রশ্ন উত্থাপন করেন। এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করার গুরুত্বের ওপর আলোকপাত করেন এবং বিষয়টি সাংবাদিকদের মাধ্যমে জনসাধারণের কাছে হাইলাইট করার আহ্বান জানান।

 

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ নির্বাচনী কেন্দ্রগুলোতে পর্যাপ্ত হ্যালোজেন লাইট ও সিসি ক্যামেরা স্থাপনের বিষয় জেলা প্রশাসক মহোদয়ের নিকট উপস্থাপন করেন।

সরকারি মুকসুদপুর কলেজের অধ্যক্ষ কলেজটিকে নির্বাচন উপযোগী করে প্রস্তুত করার বিষয় হাইলাইট করেন।

ডিজিএফআই-এর কর্মকর্তা কেন্দ্রগুলোতে রিচার্জেবল লাইট ও জেনারেটর ব্যবস্থার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

 

সবশেষে জেলা প্রশাসক জনাব মোঃ আরিফ-উজ-জামান কর্মকর্তাদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং দায়িত্বশীলতা, স্বচ্ছতা ও জনবান্ধব প্রশাসন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024