শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে বিনিয়োগ ও ব্যবসার নতুন সম্ভাবনা নিয়ে ইউনিটি গ্রুপের সম্মেলন গোপালগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত, দৃষ্টিপ্রতিবন্ধীদের অধিকার নিশ্চিতে গুরুত্বারোপ গোপালগঞ্জে দুর্গাপূজা উদযাপনে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রস্তুতিমূলক সভা গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স গোপালগঞ্জে র‍্যালি ও আলোচনা সভায় উদযাপিত জাতীয় কন্যাশিশু দিবস গরুর মাংসের কেজি ২৫০ টাকা করার দাবি, সরকারকে আইনি নোটিশ গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান খান্দারপাড়া ইউপির সভায় গোপালগঞ্জে শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোপালগঞ্জে উপাচার্য বললেন, নিরাপদ খাদ্য উৎপাদনে প্রান্তিক মানুষই বড় ভরসা নীলফামারীতে বিশ্ব শিশু সপ্তাহ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

গোপালগঞ্জে নবাগত জেলা প্রশাসকের টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ার গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শন

  • Update Time : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫, ৯.০৮ এএম
  • ৬৩৫ Time View
863

গোপালগঞ্জ জেলায় নবযোগদানকৃত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মো. আরিফ-উজ-জামান ২৯ নভেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ তারিখে টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শন করেন।

 

এদিন তিনি টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়, ২৭ নং ঘোপেরডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঘোষের ঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৬৩ নং তারাইল সরকারি প্রাথমিক বিগদ্যালয়, ৩৯ নং পাকুড়তিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ৩৬ নং ডুমরিয়া বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়—এই সকল ভোটকেন্দ্রের সার্বিক প্রস্তুতি পর্যবেক্ষণ করেন।

 

পরবর্তীতে তিনি কোটালীপাড়া উপজেলার কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজ, উমাচরণ পূর্ণচন্দ্র সার্বজনীন উচ্চ বিদ্যালয়, রাধাগঞ্জ সার্বজনীন দাখিল মাদ্রাসা, মান্দ্রা রাধাগঞ্জ ইউনাইটেড ইনস্টিটিউশন, উত্তর কোটালীপাড়া রামমোহন উচ্চ বিদ্যালয়, সোনাইলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কুশলা নেছারিয়া সিনিয়র দাখিল মাদ্রাসাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রও পরিদর্শন করেন।

 

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, এবং সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ।

 

জেলা প্রশাসকের এই মাঠপর্যায়ের পরিদর্শন নির্বাচনী প্রস্তুতি আরও সুসংহত করেছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026