সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে পুলিশ সুপারের কার্যালয়, সদর কোর্ট ও টুঙ্গিপাড়া থানা পরিদর্শনে অ্যাডিশনাল ডিআইজি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের মনগড়া কমিটির বিরুদ্ধে মানববন্ধন ও স্মারকলিপি তৃণমূলকে সুসংগঠিত করতে খান্দারপাড়ায় বিএনপির কর্মী সমাবেশ, উন্নয়নে একাধিক আশ্বাস এমপি সেলিমুজ্জামানের হাজারো পাখির কিচিরমিচিরে জেগে ওঠে নীলফামারীর ‘পাখির গ্রাম’ নিজের অর্থ-শ্রমে মানুষের পাশে, গোপালগঞ্জের ‘মানবিক তপন ঘোষ’ মুকসুদপুর এসজে মডেল উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন সাংবিধানিক নিয়ম মেনেই যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন: এলজিআরডি মন্ত্রী চায়না জালের বিরুদ্ধে কঠোর অভিযান, মুকসুদপুরের খান্দারপাড়ায় ১৭টি জাল উদ্ধার ও ধ্বংস মুকসুদপুরের গোবিন্দপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে সরকারি মুকসুদপুর কলেজে অভিভাবক সমাবেশ

গোপালগঞ্জে নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পেলেন আরিফ–উজ–জামান

  • Update Time : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ৯.৩৫ এএম
  • ৮৩৩ Time View
গোপালগঞ্জে নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পেলেন আরিফ–উজ–জামান
গোপালগঞ্জে নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পেলেন আরিফ–উজ–জামান
1099

স্টাফ রিপোর্টার | আজকের জাগরণ
গোপালগঞ্জ, ১০ নভেম্বর ২০২৫:

গোপালগঞ্জের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আরিফ–উজ–জামান। তিনি এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এর আগে গোপালগঞ্জের জেলা প্রশাসক ছিলেন মুহম্মদ কামরুজ্জামান (যুগ্মসচিব)। ২৪তম বিসিএসের এই কর্মকর্তা ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর গোপালগঞ্জে যোগদান করেছিলেন।

সরকার সম্প্রতি দেশের ২৯ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে। এর মধ্যে আজ রোববার (৯ নভেম্বর) ১৪ জেলায় এবং গতকাল শনিবার রাতে ১৫ জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে এই বড় ধরনের রদবদল করা হয়েছে। জাতীয় নির্বাচনে জেলা প্রশাসকেরা রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন।

আজ নিয়োগ পাওয়া ১৪ জেলার নতুন ডিসিদের মধ্যে রয়েছেন—

নড়াইলের ডিসি শারমিন আক্তার জাহান → ব্রাহ্মণবাড়িয়া

পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. আবদুল্লাহ আল মাসউদ → ঝিনাইদহ

মেহেরপুরের ডিসি মোহাম্মদ আবদুল ছালাম → নড়াইল

খুলনার জোনাল সেটেলমেন্ট অফিসার মোহাম্মদ ইউসুপ আলী → জামালপুর

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব লুৎফুন নাহার → মেহেরপুর

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ আসলাম মোল্লা → কিশোরগঞ্জ

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পরিচালক মো. মমিন উদ্দিন → ঝালকাঠি

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. আরিফ–উজ–জামান → গোপালগঞ্জ

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব মোহাম্মদ কামাল হোসেন → চুয়াডাঙ্গা

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব কাজী মো. সায়েমুজ্জামান → পঞ্চগড়

প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক মো. আল মামুন মিয়া → জয়পুরহাট

কৃষি মন্ত্রণালয়ের উপসচিব মো. সাইফুর রহমান → ময়মনসিংহ

খাগড়াছড়ির স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক নাজমুন আরা সুলতানা → মানিকগঞ্জ

প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক মো. নাজমুল ইসলাম সরকার → চাঁদপুর

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024