শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে বিনিয়োগ ও ব্যবসার নতুন সম্ভাবনা নিয়ে ইউনিটি গ্রুপের সম্মেলন গোপালগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত, দৃষ্টিপ্রতিবন্ধীদের অধিকার নিশ্চিতে গুরুত্বারোপ গোপালগঞ্জে দুর্গাপূজা উদযাপনে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রস্তুতিমূলক সভা গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স গোপালগঞ্জে র‍্যালি ও আলোচনা সভায় উদযাপিত জাতীয় কন্যাশিশু দিবস গরুর মাংসের কেজি ২৫০ টাকা করার দাবি, সরকারকে আইনি নোটিশ গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান খান্দারপাড়া ইউপির সভায় গোপালগঞ্জে শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোপালগঞ্জে উপাচার্য বললেন, নিরাপদ খাদ্য উৎপাদনে প্রান্তিক মানুষই বড় ভরসা নীলফামারীতে বিশ্ব শিশু সপ্তাহ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

গোপালগঞ্জে থানায় ককটেল নিক্ষেপ, ৩ পুলিশ সদস্য আহত

  • Update Time : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ১.০২ এএম
  • ৭৭৫ Time View
গোপালগঞ্জে থানায় ককটেল নিক্ষেপ, ৩ পুলিশ সদস্য আহত
গোপালগঞ্জে থানায় ককটেল নিক্ষেপ, ৩ পুলিশ সদস্য আহত
1020

গোপালগঞ্জ প্ৰতিনিধি: আজকের জাগরণ 

 

গোপালগঞ্জের কোটালীপাড়া থানায় দুষ্কৃতিকারীরা ককটেল নিক্ষেপ করেছে। বিস্ফোরণে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।

সোমবার (১৭ নভেম্বর) রাত দশটার দিকে থানার পেছন দিকে এ ককটেল হামলার ঘটনা ঘটে। একই সময়ে কোটালীপাড়া উপজেলা পরিষদের সামনের সড়কেও দুটি ককটেল বিস্ফোরিত হয়।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দোকার হাফিজুর রহমান জানান, রাত দশটার দিকে থানার পেছন দিক থেকে থানা ভবনকে লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করে দুষ্কৃতিকারীরা। ককটেলটি থানার একটি রুমে বিস্ফোরিত হয়। এতে পুলিশ কনস্টেবল আইরিন নাহার (৩১), আরিফ হোসেন (৩৩) ও নজরুল ইসলাম (৫২) আহত হন। পরে তাদের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

 

তিনি আরও জানান, একই সময়ে উপজেলা কমপ্লেক্স ভবনের সামনের সড়কে দুটি ককটেল বিস্ফোরিত হয়। তবে সে ঘটনায় কেউ আহত হয়নি।

 

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কুমার মৃদুল দাস বলেন, ‘আহত তিন পুলিশ সদস্য স্প্লিন্টারের আঘাত নিয়ে হাসপাতালে আসেন। আঘাত গুরুতর না থাকায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ফিরিয়ে দেয়া হয়েছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026