মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৫, আহত অন্তত ২০ গোপালগঞ্জে গরুর মাংস বিক্রি নিয়ে বিভ্রান্তি, অবস্থান পরিষ্কার করলো প্রশাসন দুই বছর পর পুকুর খুঁড়ে মিলল মা-ছেলের কঙ্কাল, গ্রেপ্তার-৩ মৌলভীবাজারে পুলিশ কনস্টেবল পদে ৩৩ জন প্রার্থী প্রাথমিকভাবে নির্বাচিত গরমে পুড়ছে তেলঙ্গানা, তাপপ্রবাহে ১৬ জনের মৃত্যু  ঈদুল আযহা উপলক্ষে খান্দারপাড়া ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানিয়ে দোয়া ও সমর্থন চাইলেন মোঃ ইমামুল মল্লিক আসন্ন ইউপি নির্বাচনে দোয়া ও সমর্থন চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সাহিদুল ইসলাম মুন্সী আসন্ন ইউপি নির্বাচনে দোয়া ও সমর্থন চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সোহেল রানা মোল্লা মুকসুদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল তরুণের দিনাজপুর পৌর বিএনপির জরুরি সভা অনুষ্ঠিত

গোপালগঞ্জের মুকসুদপুরে জলাশয় থেকে অন্তঃসত্ত্বা গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

  • Update Time : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫, ৯.৪৪ পিএম
  • ৬০৯ Time View
মুকসুদপুরে বস্তাবন্দি লাশ উদ্ধার: নিখোঁজের চার দিন পর মিললো অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ
মুকসুদপুরে বস্তাবন্দি লাশ উদ্ধার: নিখোঁজের চার দিন পর মিললো অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ
797

নিজস্ব প্রতিনিধি: আজকের জাগরণ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের লতিফপুর গ্রামে চার মাসের অন্তঃসত্ত্বা ইতি বেগমের (২০) বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস। রবিবার  (৩০ নভেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে বাড়ির পূর্ব পাশের একটি জলাশয় থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, ইতি বেগমকে পাওয়া যাচ্ছে না বলে তাঁর স্বামী রাসেল শেখ গত ২৬ নভেম্বর মুকসুদপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। অভিযোগের চার দিন পর স্থানীয়দের দেখা মিললে খবর পেয়ে পুলিশ বস্তাবন্দি অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করে।

মরদেহ উদ্ধারে নেতৃত্ব দেন মোঃ মেহেদী হাসান, স্টেশন অফিসার, ফায়ার সার্ভিস (সিভিল ডিফেন্স)। তাঁর সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এসআই মোবারক হোসেন। পরে মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল, তদন্ত কর্মকর্তা শীতল চন্দ্র পাল এবং মুকসুদপুর থানা সার্কেল নাফিছুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার ও প্রাথমিক তদন্ত করেন।

এলাকাবাসী জানান, ইতি বেগম চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন এবং এটি ‘নির্মম হত্যাকাণ্ড’ বলে দাবি করেন তারা। দ্রুত হত্যাকারীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান স্থানীয়রা।

পুলিশ জানায়, ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে স্বামী রাসেল পলাতক রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024