মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৫, আহত অন্তত ২০ গোপালগঞ্জে গরুর মাংস বিক্রি নিয়ে বিভ্রান্তি, অবস্থান পরিষ্কার করলো প্রশাসন দুই বছর পর পুকুর খুঁড়ে মিলল মা-ছেলের কঙ্কাল, গ্রেপ্তার-৩ মৌলভীবাজারে পুলিশ কনস্টেবল পদে ৩৩ জন প্রার্থী প্রাথমিকভাবে নির্বাচিত গরমে পুড়ছে তেলঙ্গানা, তাপপ্রবাহে ১৬ জনের মৃত্যু  ঈদুল আযহা উপলক্ষে খান্দারপাড়া ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানিয়ে দোয়া ও সমর্থন চাইলেন মোঃ ইমামুল মল্লিক আসন্ন ইউপি নির্বাচনে দোয়া ও সমর্থন চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সাহিদুল ইসলাম মুন্সী আসন্ন ইউপি নির্বাচনে দোয়া ও সমর্থন চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সোহেল রানা মোল্লা মুকসুদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল তরুণের দিনাজপুর পৌর বিএনপির জরুরি সভা অনুষ্ঠিত

গোপালগঞ্জের মুকসুদপুরে বিষ প্রয়োগে এক বিঘা পেঁয়াজের বীজতলা নষ্ট, কৃষকের ক্ষতি ৬ লাখ টাকা

  • Update Time : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ১১.৫১ পিএম
  • ৫৪৭ Time View
গোপালগঞ্জের মুকসুদপুরে বিষ প্রয়োগে এক বিঘা পেঁয়াজের বীজতলা নষ্ট, কৃষকের ক্ষতি ৬ লাখ টাকা
গোপালগঞ্জের মুকসুদপুরে বিষ প্রয়োগে এক বিঘা পেঁয়াজের বীজতলা নষ্ট, কৃষকের ক্ষতি ৬ লাখ টাকা
729

বিশেষ প্ৰতিনিধিনি: আজকের জাগরণ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় বিষ প্রয়োগে এক বিঘা পেঁয়াজের বীজতলা নষ্ট হওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বাটিকামারী ইউনিয়নের চাওচা গ্রামে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন স্থানীয় কৃষক রাসেল ফকির। নষ্ট হয়ে গেছে তাঁর স্বপ্নের পেঁয়াজের চারা, ক্ষতির পরিমাণ অন্তত ৬ লাখ টাকা বলে দাবি করেছেন তিনি।

এ ঘটনায় কৃষক রাসেল ফকির সোমবার (১৭ নভেম্বর) মুকসুদপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরদিন মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে মুকসুদপুর থানার এসআই শাহাবুদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন।

কৃষক রাসেল ফকির জানান, তিনি চাওচা গ্রামের মোট ২০ বিঘা জমি লিজ নিয়ে পেঁয়াজের আবাদ করছিলেন। এর মধ্যে তিনটি দাগে এক বিঘা জমিতে বীজতলা প্রস্তুত করেন। বীজতলা তৈরিতে ৬০০ বস্তা ছাই ও ২৮ কেজি পেঁয়াজের বীজ ব্যবহার করা হয়েছে। চারা গজিয়ে দু’পাতা বের হওয়ার পরই একদিন বীজতলায় গিয়ে দেখেন চারাগুলো ঢলে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, “চারা ঢলে পড়লে পানি স্প্রে করলে সাধারণত সুফল পাওয়া যায়। কিন্তু পানি দেওয়ার পরও কোনো সুফল পাইনি। ধারণা করছি, দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করে আমার বীজতলা নষ্ট করে দিয়েছে। আমার তো কোনো শত্রু নেই, তারপরও এমন ঘটনা কেন ঘটলো বুঝতে পারছি না। দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।”

বাটিকামারী ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা শাহরিয়ার তুষার বলেন, “এ বিষয়ে আমাদের কাছে কেউ কোনো অভিযোগ জানায়নি। তবে আমি চাওচা গ্রামে খোঁজ নেব এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”

মুকসুদপুর থানার এসআই ও তদন্তকারী কর্মকর্তা শাহাবুদ্দিন বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করেছি। পেঁয়াজের চারা গুলো ঢলে পড়ে নষ্ট হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024