শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে কালবৈশাখীর তাণ্ডব: বজ্রপাতে নিহত ১, আহত অন্তত ৯, ব্যাপক ক্ষয়ক্ষতি গোপালগঞ্জে তীব্র লোডশেডিং: গরমে বাড়ছে ভোগান্তি, কৃষি ও ব্যবসায় প্রভাব মুকসুদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন গোপালগঞ্জজুড়ে তীব্র বিদ্যুৎ সংকট, জনজীবনে চরম দুর্ভোগ গোপালগঞ্জ জেলা পুলিশের আয়োজনে বর্ণিল নববর্ষ ১৪৩৩ উদযাপন রেলপথে নতুন অধ্যায়: মুকসুদপুরে থামলো রূপসী বাংলা এক্সপ্রেস মুকসুদপুর রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি: জনমনে ব্যাপক উৎসাহ সংরক্ষিত নারী আসনে যোগ্যদের প্রাধান্য দেবে বিএনপি: রিজভী কাশিয়ানীতে জমি বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, নারীসহ আহত ১০—একজনের অবস্থা আশঙ্কাজনক মুকসুদপুর উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠন

মুকসুদপুর উপজেলা শিল্পকলা একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রেস ব্রিফিং ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত

  • Update Time : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫, ১১.৩০ এএম
  • ৩২১ Time View
মুকসুদপুর উপজেলা শিল্পকলা একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রেস ব্রিফিং ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত
মুকসুদপুর উপজেলা শিল্পকলা একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রেস ব্রিফিং ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত
272

গোপালগঞ্জ প্রতিনিধি | আজকের জাগরণ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা শিল্পকলা একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ রবিবার সকাল ১০টায় একাডেমি কার্যালয় থেকে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

 

শোভাযাত্রাটি একাডেমি প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একাডেমি চত্বরে এসে শেষ হয়।

র‍্যালিতে অংশ নেন শিল্পকলা একাডেমির কর্মকর্তা, সদস্য, স্থানীয় সাংস্কৃতিক সংগঠনের কর্মী এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

 

শোভাযাত্রায় নান্দনিক ব্যানার, ফেস্টুন ও মনোমুগ্ধকর প্ল্যাকার্ড সজ্জিত দলগুলো অংশ নেয়।

বাশির সুরে, ঢাক-ঢোল ও সাংস্কৃতিক আবহে র‌্যালিটি পুরো শহরে উৎসবের আমেজ ছড়িয়ে দেয়।

 

র‌্যালি শেষে একাডেমি মিলনায়তনে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি পরিচালনা করেন মেহেদী হাসান বিপ্লব,

এবং বক্তব্য রাখেন একাডেমির সদস্য সচিব জনাব মোঃ মোস্তাফিজুর রহমান সেলিম।

 

সভায় বক্তারা বলেন, ২০২৪ সালের ৫ অক্টোবর  জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মুহম্মদ কামরুজ্জামান একাডেমিটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

একাডেমির উদ্যোগ ও বাস্তবায়নে ছিলেন তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আজিজুর রহমান।

 

বক্তারা আরও বলেন, গত এক বছরে মুকসুদপুর উপজেলা শিল্পকলা একাডেমি স্থানীয় শিল্পী, সংগীতশিল্পী, নাট্যকর্মী ও চিত্রশিল্পীদের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

এ প্রতিষ্ঠানের মাধ্যমে সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসার ঘটেছে এবং গ্রামীণ সংস্কৃতি পুনরুজ্জীবিত হয়েছে।

 

সভায় জানানো হয়, ভবিষ্যতে একাডেমিটিকে আধুনিকায়ন ও প্রশিক্ষণ কার্যক্রম আরও সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন:

সদস্য সচিব জনাব মোস্তাফিজুর রহমান সেলিম,

জীবন সদস্য জনাব মোঃ ছিরু মিয়া, মোঃ মাহাবুব হাসান বাবর, মেহেদী হাসান বিপ্লব, মিজান মোল্লা, তাপশ কুমার কুণ্ডু,

এবং সদস্য রিপন সরকার ও আজিজুর রহমান শামীম প্রমুখ।

 

এছাড়াও উপস্থিত ছিলেন মুকসুদপুর প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ, সাংস্কৃতিক কর্মী, প্রশাসনিক কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বক্তারা একাডেমির কার্যক্রমে স্থানীয় জনগণের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।

 

ছবি: একাডেমির আনন্দ শোভাযাত্রা ও উদ্বোধনী ফলক

তারিখ: ৫ অক্টোবর ২০২৫

সংবাদদাতা: আজকের জাগরণ, মুকসুদপুর,গোপালগঞ্জ

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024