সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে পুলিশ সুপারের কার্যালয়, সদর কোর্ট ও টুঙ্গিপাড়া থানা পরিদর্শনে অ্যাডিশনাল ডিআইজি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের মনগড়া কমিটির বিরুদ্ধে মানববন্ধন ও স্মারকলিপি তৃণমূলকে সুসংগঠিত করতে খান্দারপাড়ায় বিএনপির কর্মী সমাবেশ, উন্নয়নে একাধিক আশ্বাস এমপি সেলিমুজ্জামানের হাজারো পাখির কিচিরমিচিরে জেগে ওঠে নীলফামারীর ‘পাখির গ্রাম’ নিজের অর্থ-শ্রমে মানুষের পাশে, গোপালগঞ্জের ‘মানবিক তপন ঘোষ’ মুকসুদপুর এসজে মডেল উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন সাংবিধানিক নিয়ম মেনেই যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন: এলজিআরডি মন্ত্রী চায়না জালের বিরুদ্ধে কঠোর অভিযান, মুকসুদপুরের খান্দারপাড়ায় ১৭টি জাল উদ্ধার ও ধ্বংস মুকসুদপুরের গোবিন্দপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে সরকারি মুকসুদপুর কলেজে অভিভাবক সমাবেশ

মাইক ভাড়া করে গালাগাল, শেষমেশ বিদেশযাত্রার স্বপ্ন পূরণ রাব্বির

  • Update Time : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ১১.৩৩ এএম
  • ২৯৭ Time View
হতাশা থেকে আশায়—বিদেশযাত্রার স্বপ্ন পূরণে আনন্দিত সারোয়ার হোসেন রাব্বি।
হতাশা থেকে আশায়—বিদেশযাত্রার স্বপ্ন পূরণে আনন্দিত সারোয়ার হোসেন রাব্বি।
359

কিশোরগঞ্জ প্রতিনিধি: আজকের জাগরণ
বিদেশে যাওয়ার জন্য এক লাখ টাকা ঋণ না পাওয়ায় মাইক ভাড়া করে এলাকাবাসীকে গালাগাল করেছিলেন কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার দক্ষিণ পানান গ্রামের সারোয়ার হোসেন রাব্বি। সেই রাব্বির অবশেষে বিদেশযাত্রার স্বপ্ন পূরণ হচ্ছে। আগামী ৩০ অক্টোবর সৌদি আরবের উদ্দেশে দেশ ছাড়ছেন তিনি।

জানা যায়, হতদরিদ্র পরিবারের সন্তান সারোয়ার হোসেন রাব্বি সৌদি আরবে যাওয়ার জন্য টাকা জমা দিয়ে ভিসা হাতে পেলেও এক লাখ টাকার ঘাটতিতে বিপাকে পড়েন। এ জন্য বিভিন্নজনের কাছে গিয়েও সহায়তা না পেয়ে হতাশ হয়ে পড়েন তিনি। শেষ পর্যন্ত রাগের বশে ৫০০ টাকা দিয়ে মাইক ভাড়া করে এলাকাবাসীকে গালাগাল করেন এবং ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন, যা মুহূর্তেই ভাইরাল হয়।

রাব্বি বলেন, “দু’বার বিদেশ যেতে না পারায় এবারও হতাশ হয়ে পড়েছিলাম। এক লাখ টাকার জন্য অনেকের কাছে গিয়েও সাহায্য পাইনি। রাগে যা করেছি তা ভুল ছিল। পরবর্তীতে স্থানীয়ভাবে সহায়তা পেয়ে দুই লাখ টাকা ঋণ পেয়েছি। এখন টিকিট হাতে পেয়েছি, ৩০ অক্টোবর সৌদি আরবের উদ্দেশে যাত্রা করবো ইনশাআল্লাহ।”

প্রবাসী কল্যাণ ব্যাংক কিশোরগঞ্জ শাখার জেনারেল ম্যানেজার মোজাম্মেল হক বলেন, সারোয়ার হোসেন রাব্বির বিষয়টি যাচাই করে তাকে দুই লাখ টাকা ঋণ দেওয়া হয়েছে। দুই মাস পর থেকে তিনি কিস্তিতে টাকা পরিশোধ করবেন।

তিনি আরও বলেন, “যদি কেউ বিদেশযাত্রায় আর্থিক সমস্যায় পড়ে, তারা চাইলে প্রবাসী কল্যাণ ব্যাংকের সহায়তা নিতে পারেন।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024