শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে বিনিয়োগ ও ব্যবসার নতুন সম্ভাবনা নিয়ে ইউনিটি গ্রুপের সম্মেলন গোপালগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত, দৃষ্টিপ্রতিবন্ধীদের অধিকার নিশ্চিতে গুরুত্বারোপ গোপালগঞ্জে দুর্গাপূজা উদযাপনে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রস্তুতিমূলক সভা গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স গোপালগঞ্জে র‍্যালি ও আলোচনা সভায় উদযাপিত জাতীয় কন্যাশিশু দিবস গরুর মাংসের কেজি ২৫০ টাকা করার দাবি, সরকারকে আইনি নোটিশ গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান খান্দারপাড়া ইউপির সভায় গোপালগঞ্জে শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোপালগঞ্জে উপাচার্য বললেন, নিরাপদ খাদ্য উৎপাদনে প্রান্তিক মানুষই বড় ভরসা নীলফামারীতে বিশ্ব শিশু সপ্তাহ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান।

  • Update Time : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, ১১.১৮ পিএম
  • ৩৭০ Time View
নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান।
নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান।
443

 

অনিক রায়,ফরিদপুর।

ফরিদপুরের নদীভাঙনের আগ্রাসনে জীবনযাত্রায় ব্যাপক ঝুঁকিতে পড়া ২৫৫টি পরিবারকে নগদ ৫ লাখ ১০ হাজার টাকার আর্থিক সহায়তা দিয়েছেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এবং ফরিদপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য (স্বতন্ত্র) এ কে আজাদ।

শনিবার (১১ অক্টোবর) দুপুরে ফরিদপুরের নর্থ চ্যানেল ইউনিয়নের ভাঙনকবলিত এলাকায় পৌঁছে তিনি এসব পরিবারকে হাতে হাতে অর্থ অনুদান তুলে দেন। এই কর্মসূচির পূর্বে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে নদী ভাঙনের ক্ষয়ক্ষতি ও দুর্দশার চিত্র নিজ চোখে দেখেন এ কে আজাদ।

ইউসুফ মাতুব্বর ও জয়নাল মাতুব্বরের ডাঙ্গী এলাকায় এ অনুষ্ঠানে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্গঠন ও পুনর্বাসনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি। এ সময় তিনি পদ্মা নদীর ভাঙন থেকে চরাঞ্চলের জনপদ রক্ষায় স্থানীয় প্রশাসন ও সরকারের সঙ্গে সমন্বয় করে কার্যকর পদক্ষেপ নেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

একই সময় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও এ কে আজাদকে অংশ নিতে আহ্বান জানান সাধারণ মানুষ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হামীম গ্রুপের চেয়ারম্যান মোতালেব হোসেন, প্রখ্যাত লেখক ও সাংবাদিক মফিজ ইমাম মিলন, স্থানীয় জননেতা ফারুক হোসেন, আক্তারুজ্জামান সহ ইউনিয়ন পরিষদের সাবেক ও বর্তমান জনপ্রতিনিধিগণ এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026