শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে বিনিয়োগ ও ব্যবসার নতুন সম্ভাবনা নিয়ে ইউনিটি গ্রুপের সম্মেলন গোপালগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত, দৃষ্টিপ্রতিবন্ধীদের অধিকার নিশ্চিতে গুরুত্বারোপ গোপালগঞ্জে দুর্গাপূজা উদযাপনে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রস্তুতিমূলক সভা গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স গোপালগঞ্জে র‍্যালি ও আলোচনা সভায় উদযাপিত জাতীয় কন্যাশিশু দিবস গরুর মাংসের কেজি ২৫০ টাকা করার দাবি, সরকারকে আইনি নোটিশ গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান খান্দারপাড়া ইউপির সভায় গোপালগঞ্জে শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোপালগঞ্জে উপাচার্য বললেন, নিরাপদ খাদ্য উৎপাদনে প্রান্তিক মানুষই বড় ভরসা নীলফামারীতে বিশ্ব শিশু সপ্তাহ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

দেশের জনগণ উপদেষ্টা পরিষদের প্রতি আস্থা রেখেছিল: সারজিস আলম”

  • Update Time : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫, ৮.৫৪ পিএম
  • ৭৮২ Time View
দেশের জনগণ উপদেষ্টা পরিষদের প্রতি আস্থা রেখেছিল: সারজিস আলম”
990

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, উপদেষ্টারা অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে রাজনীতি করবেন না। দেশের জনগণ উপদেষ্টা পরিষদের প্রতি আস্থা রেখেছিল, তাই তাদের উচিত সেই বিশ্বাসকে সম্মান করা।

সোমবার বিকেলে রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে তিনি এ কথা বলেন। তিনি বলেন, “উপদেষ্টাদের চরিত্রের শেষটা দেখতে চাই। কয়েকজন উপদেষ্টা নির্বাচনের মাধ্যমে সসম্মানে কিভাবে নিরাপদভাবে পদত্যাগ করতে পারে, তা ভাবছেন। কিন্তু তারা যেন চুপি চুপি দায়শূন্যভাবে চলে না যান। নির্বাচনের মধ্য দিয়ে চলে যাওয়া সম্মানের নয়।”

সারজিস আলম আরও উল্লেখ করেন, উপদেষ্টাদের আচরণের কারণে বিচার, আইন-শৃঙ্খলা রক্ষা ও বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছে। তিনি জানান, “ফেব্রুয়ারির মধ্যে জুলাই সনদের আইনগত ভিত্তি ও গণঅভ্যুত্থানে জড়িত শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের বিচারের রায় হলে, সেই ঘোষিত সময়ে নির্বাচনে যেতে কোনো বাধা নেই এনসিপির।”

তিনি জোর দিয়ে বলেন, “বাংলাদেশে কোনো ফর্মে আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ নেই। রাজনৈতিক দল হিসেবে তাদের নিষিদ্ধ ঘোষণা করতে হবে, প্রতীক ও নিবন্ধন বাতিল করতে হবে। তা না হলে, আগের মতোই ছাত্র-জনতা আবার রাজপথে অবস্থান নেবে।”

এর আগে সারজিস আলম রাজশাহীতে এনসিপির জেলা ও মহানগর কমিটির সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন। বিকেল সাড়ে ৪টায় তিনি জেলা নেতাদের সঙ্গে দলের অভ্যন্তরীণ বিষয় নিয়ে আলোচনা করেন। এরপর দলের কার্যক্রম, আগামী দিনের রাজনীতি, সংকট-সম্ভাবনা ও দিকনির্দেশনা তুলে ধরেন। পরে সাড়ে ৫টায় মহানগর কমিটির নেতাদের সঙ্গে সমন্বয় সভায় অংশ নেন।

সভায় এনসিপির রাজশাহীর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন এবং মহানগরের প্রধান সমন্বয়কারী মোবাশ্বের আলীসহ জেলা ও মহানগরের অন্যরা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2026