শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দিনাজপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন আসামে বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি, মৃত ৪ উত্তরপ্রদেশের নয়ডার আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২ দক্ষিণাঞ্চলে প্রথম সরকারি সফর মুকসুদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে হাজারো মানুষের উচ্ছ্বসিত সংবর্ধনা টানা বর্ষণে স্থবির মুকসুদপুরের জনজীবন আষাঢ়ের টানা রিমঝিম বর্ষণে সারাদেশের মতো কারাগার থেকে পলাতক গোপালগঞ্জের মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রাজধানী থেকে গ্রেপ্তার ফরিদপুরের ভাঙ্গায় ডিমবাহী ট্রাক দুর্ঘটনার পর বাসের চাপায় প্রাণ গেল ৫ জনের, আহত ৭ কাশিয়ানীতে স্ত্রী হত্যা: ১২ ঘণ্টার মধ্যে প্রধান অভিযুক্ত গ্রেপ্তার, আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি মুকসুদপুরে জনতা ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সেবা চালু, স্কলার্স পাবলিক স্কুলের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর জীবননগরে জমি বিরোধের জেরে মারধর, থানায় লিখিত অভিযোগ

সরিষাবাড়ীতে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

  • Update Time : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ১২.১০ এএম
  • ১৯৫ Time View
সরিষাবাড়ীতে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল
268

কবীর আহমেদ
জামালপুর প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জামালপুরের সরিষাবাড়ীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) বিকেল ৪টায় সরিষাবাড়ী পৌরসভা চত্বর থেকে মিছিলটি শুরু হয়। প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আরামনগর বাজার হয়ে মহিলা কলেজ মোড় ঘুরে জি.কে প্লাজায় গিয়ে সমাবেশে মিলিত হয়।

আয়োজকরা জানান, পাঁচ দফা দাবির ভিত্তিতে এ কর্মসূচি পালিত হয়েছে। দাবিগুলো হলো—
১. জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা।
২. আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা।
৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।
৪. বর্তমান সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।
৫. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা সেক্রেটারি আলহাজ্ব এড. মাওঃ মোঃ আব্দুল আওয়াল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওঃ মুহাম্মদ মনির উদ্দীন এবং সঞ্চালনা করেন পৌর আমীর গোলাম রব্বানী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সিনিয়র সহ-সেক্রেটারি মাওঃ মোঃ নুরুল হক জামালী, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন সরিষাবাড়ী উপজেলা শাখার সভাপতি ও পৌর মেয়র প্রার্থী অধ্যাপক শামীম হোসাইন সোহেল এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সরিষাবাড়ী উপজেলা শাখার সভাপতি আক্তারুজ্জামান সোহাগ।

বক্তারা বলেন, গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য এ দাবিগুলো দ্রুত বাস্তবায়ন জরুরি। তারা সতর্ক করে দেন, দাবি পূরণ না হলে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

fd43f8d18c7312b2a8b90a5edc5903e9
© All rights reserved © 2024